গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নবজাতকের ওজন ছয় কেজি, চিকিৎসকেরা হতবাক

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৫:২৪ পিএম, ০২ মার্চ ২০২৬ | আপডেট: ২২:০০ এএম ২০২৬
নবজাতকের ওজন ছয় কেজি, চিকিৎসকেরা হতবাক
ছবি

নবজাতকের ওজন ছয় কেজি, চিকিৎসকেরা হতবাক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাসিন্দা টেরিকা ও শন দম্পতি। গত ৩১ জানুয়ারি কায়ুগা মেডিকেল সেন্টারে তাঁদের চতুর্থ সন্তানের জন্ম দিতে যান টেরিকা।

টেরিকা অনুভব করতেন, তাঁর সন্তানের ওজন স্বাভাবিকের চেয়ে খানিকটা বেশি। সেই মানসিক প্রস্তুতি নিয়ে তিনি হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু সন্তানের জন্মের পর ওজন মেপে চিকিৎসকেরা হতবাক হয়ে যান। সদ্যোজাত শিশুটির ওজন প্রায় ৬ কেজি (৫ দশমিক ৬ কেজি)। সাধারণ নবজাতকের গড় ওজনের চেয়ে প্রায় দ্বিগুণ।

নিউইয়র্ক পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, শন জুনিয়র নামের শিশুটি ওই হাসপাতালে জন্ম নেওয়া সবচেয়ে বেশি ওজনের শিশু হিসেবে হাসপাতালের রেকর্ড বইয়ে জায়গা পেয়েছে।
চার সন্তানের মা টেরিকা বলেন, তাঁর শিশুসন্তানকে তিন থেকে ছয় মাস বয়সী বাচ্চাদের জামাকাপড় ও ডায়াপার পরাতে হচ্ছে। তাঁর মনে হচ্ছে, তিনি আসলে তিন মাস বয়সী শিশুর জন্ম দিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শন জুনিয়রের একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে শন জুনিয়রের পাশে সদ্যোজাত আরেকটি মেয়েশিশুকে রাখা। ওই মেয়েশিশুরও একই দিনে জন্ম হয়েছে। মেয়েশিশুটির নাম মারগো, ওজন ১ দশমিক ৮ কেজি। শিশুটির বাবা-মায়ের নাম ক্লো ও ভিক্টর। হাসপাতাল কর্তৃপক্ষ উভয় শিশুর আগমনের অনুষ্ঠান উদ্যাপন করেছে। তারা বলেছে, প্রত্যেকটি শিশু এবং তার জন্মের গল্পই অনন্য।
সানা/আপ্র/২/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা
১০ সেপ্টেম্বর ২০২৬

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা

ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর আল-মাখা (মোচা)-এর নিয়ন্ত্রণ নিয়েছ...

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের
১০ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ট...

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
১০ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হয়ে যাবে বলে আশা...

ব্রিকস সম্মেলন: ৭ বছরের মধ্যে প্রথম ভারত সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলন: ৭ বছরের মধ্যে প্রথম ভারত সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রায় সাত বছর পর ভারতে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ২০২০ সালে পূর্ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই