গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কাঁদতে কাঁদতে খামেনির নিহতের ঘোষণা দেন টিভি উপস্থাপক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২১ পিএম, ০২ মার্চ ২০২৬ | আপডেট: ১৮:১৩ এএম ২০২৬
কাঁদতে কাঁদতে খামেনির নিহতের ঘোষণা দেন টিভি উপস্থাপক
ছবি

কাঁদতে কাঁদতে খামেনির নিহতের ঘোষণা দেন টিভি উপস্থাপক

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের একজন উপস্থাপক কাঁদতে কাঁদতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার ঘোষণা দেন। ফারসি ভাষায় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দেওয়া এ-সংক্রান্ত একটি বিবৃতি পড়ে শোনান তিনি।

বিবৃতিতে আয়াতুল্লাহ খামেনিকে ইসলামী চিন্তাচেতনা হেফাজতের ক্ষেত্রে পাহাড়ের মতোই অটল, আধ্যাত্মিক চেতনার, সহৃদয়, দৃঢ় নীতির অভিভাবক, মুসলিমদের নেতা ও ইমাম হিসেবে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হোসেইনি খামেনি সারা জীবন অবিরাম ও অক্লান্তভাবে সংগ্রামের পথে থেকে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের মর্যাদা অটুট রেখে শাহাদাত বরণ করেছেন।
আয়াতুল্লাহ আলী খামেনি গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেছে, খামেনি এদিন ভোরে তাঁর কার্যালয়ে কাজ করার সময় শাহাদাত বরণ করেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলগুলোয় কাউন্সিলের বিবৃতি পড়ে শোনানো হয়। সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
সানা/আপ্র/২/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পদদলনে অন্তত ২৯...

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?
১১ সেপ্টেম্বর ২০২৬

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের চারটি বিমান ছিনতাই ছিল শুধু একটি সন্ত্রাসী হামলা নয়; এটি ছিল বৈশ্বিক নিরা...

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা
১০ সেপ্টেম্বর ২০২৬

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা

ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর আল-মাখা (মোচা)-এর নিয়ন্ত্রণ নিয়েছ...

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের
১০ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 16 ঘন্টা আগে