গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

১৭ ফেব্রুয়ারি প্রকাশ্যে শেষ ভাষণে যা বলেছিলেন খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৬ পিএম, ০২ মার্চ ২০২৬ | আপডেট: ১৮:০৯ এএম ২০২৬
১৭ ফেব্রুয়ারি প্রকাশ্যে শেষ ভাষণে যা বলেছিলেন খামেনি
ছবি

আয়াতুল্লাহ আলী খামেনি -ফাইল ছবি এএফপি

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মৃত্যুর আগে সব শেষ গত ১৭ ফেব্রুয়ারি প্রকাশ্যে ভাষণ দিয়েছিলেন তিনি। তার সেই ভাষণেও ছিল ইরানের প্রতিরোধ-সক্ষম হয়ে ওঠার গুরুত্ব। তার কথায়, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরোধক্ষম অস্ত্র থাকা অপরিহার্য।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে জেনেভায় পরোক্ষ আলোচনা শুরুর পর দেওয়া ওই ভাষণে খামেনি বলেন, ‘আমাদের অবশ্যই প্রতিরোধক্ষম অস্ত্র থাকতে হবে। কোনো দেশের কাছে প্রতিরোধক্ষম অস্ত্র না থাকলে শত্রুরা তাকে পায়ের নিচে পিষে ফেলবে।’
তিনি আরো বলেন, প্রতিরোধক্ষম অস্ত্র আমাদের জাতির প্রয়োজনীয়তার একটি। আমেরিকানরা অযথাই এই বিষয়ে হস্তক্ষেপ করছে-‘তোমরা অমুক ধরনের ক্ষেপণাস্ত্র রাখতে পারবে, অমুক পাল্লার বেশি নয়।’ এর সঙ্গে তাদের কী সম্পর্ক? এটি ইরানি জাতির বিষয়।

যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রসঙ্গ টেনে খামেনি বলেন, ‘তাদের মনে হয়-এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারবার বলেন-মার্কিন সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী। কিন্তু সবচেয়ে শক্তিশালী বাহিনীও কখনো এমন চড় খেতে পারে যে সোজা হয়ে দাঁড়াতে পারে না।’ সূত্র: রয়টার্স
সানা/আপ্র/২/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম
১১ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম

যুক্তরাষ্ট্রে এবারের গ্রীষ্মকাল ছিল গত ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ। জুন থেকে আগস্ট পর্যন্ত টানা তাপপ...

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট

যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ভবিষ্যতের যেকোনো...

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পদদলনে অন্তত ২৯...

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?
১১ সেপ্টেম্বর ২০২৬

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের চারটি বিমান ছিনতাই ছিল শুধু একটি সন্ত্রাসী হামলা নয়; এটি ছিল বৈশ্বিক নিরা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে