গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মেনু

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০১ পিএম, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৪৭ এএম ২০২৬
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৮
ছবি

ছবি সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত আটজন নিহত হয়েছেন, যাদের সরকারি ভাষ্যে ‘সন্ত্রাসী’ বলা হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) রোববার এক বিবৃতিতে জানিয়েছে, বেলুচিস্তানের কোয়েটা, নুশকি ও খুজদার জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর চালানো তিনটি অভিযানে আটজন ‘ভারত সমর্থিত সন্ত্রাসী’ নিহত হয়েছেন। 

 

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, সামরিক বাহিনীর এই গণমাধ্যম শাখার তথ্য অনুযায়ী, গোয়েন্দা সূত্রে ‘ভারতীয় ছায়া বাহিনী ফিতনা আল হিন্দুস্তানের সন্ত্রাসীদের’ উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ১৭ অক্টোবর এসব অভিযান পরিচালনা করে। 

 

ওই গণমাধ্যম শাখার বিবৃতিতে বলা হয়েছে, “১৭ অক্টোবর, কোয়েটা জেলার পাঞ্জপাই এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে সড়ক অবরোধের চেষ্টাকালে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের বাধা দেয়। এ সময় ভারত সমর্থিত পাঁচ সন্ত্রাসী নিহত হয়।” 

এই বিবৃতিতে আরও জানানো হয়, নুশকি জেলায় তল্লাশি অভিযানের সময় নিরাপত্তা বাহিনী ‘সন্ত্রাসীদের’ একটি আস্তানা খুঁজে পাওয়ার পর দুপক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়। এতে ‘ভারত সমর্থিত দুই সন্ত্রাসী’ নিহত হয়। অভিযানে নিহতদের আস্তানা থেকে অস্ত্র ও গোলাগুলি উদ্ধারের কথাও জানিয়েছেন আইএসপিআর।


বিবৃতিতে তারা আরও বলেছে, “গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে খুজদার জেলায় পরিচালিত আরেকটি অভিযানে নিরাপত্তা বাহিনী দ্রুত আক্রমণাত্মক পদক্ষেপের মাধ্যমে সন্ত্রাসীদের একটি আস্তানায় আঘাত হানে। এতে ভারত সমর্থিত এক সন্ত্রাসী নিহত হয়।” 

এ সময় আস্তানাটি থেকে ৪৯০ কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধার করা হয় বলে দাবি করেছে তারা। আইএসপিআর জানিয়েছে, ওই এলাকায় ‘ভারতীয় মদদপুষ্ট আরও সন্ত্রাসী’ থাকতে পারে সম্ভাবনায় তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে তারা। 

পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, ‘আজম ই ইস্তেকহাম’ পরিকল্পনা অংশ হিসেবে নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো ‘পূর্ণ গতিতে সন্ত্রাসবিরোধী অভিযান’ চালিয়ে যাবে।

জিও নিউজ জানিয়েছে, ২০২১ সালে প্রতিবেশী আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে দেশটির সীমান্তবর্তী পাকিস্তানের প্রদেশে খাইবার পাখতুনখওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। 

 

এরমধ্যে ২০২৬ এর সেপ্টেম্বরে পাকিস্তানে ১২ বছরের মধ্যে একমাসে সবচেয়ে বেশি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে।

ডিসি/আপ্র/১৯/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ফ্রান্সের মতো বিক্ষোভে উত্তাল ইতালিও, ১৪১ পুলিশ সদস্য আহত-গ্রেফতার ১৯৭
১৯ অক্টোবর ২০২৬

ফ্রান্সের মতো বিক্ষোভে উত্তাল ইতালিও, ১৪১ পুলিশ সদস্য আহত-গ্রেফতার ১৯৭

প্রতিবেশী দেশ ফ্রান্সের মতো বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইতালি। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে...

ফ্রান্সে অস্থিরতা প্রশমনে কয়েকটি নগরীতে আংশিক কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ অক্টোবর ২০২৬

ফ্রান্সে অস্থিরতা প্রশমনে কয়েকটি নগরীতে আংশিক কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

ফ্রান্সে জনসাধারণ এবং দোকানপাটের সুরক্ষায় কিছু নগরীকে আংশিক কারফিউ জারির ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানি...

নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান
১৯ অক্টোবর ২০২৬

নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে-এমন আশঙ্কায় সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান। নতুন অ...

ককরোচ পার্টি দমাতে এবার লাল হিট পার্টি
১৯ অক্টোবর ২০২৬

ককরোচ পার্টি দমাতে এবার লাল হিট পার্টি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি

বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বের অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বজুড়ে যখন হানাহানি ও হিংসার আগুন জ্বলছে, তখন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজা উদযাপন করতে পারছেন। রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৬ উপলক্ষ্যে ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শনকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি রাষ্ট্রপতির এই বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে