গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৯:৫৮ এএম ২০২৬
যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৪
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে বন্দুক হামলায় তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিক্ষক রয়েছেন। এ ঘটনায় হামলাকারী ১৬ বছর বয়সী এক কিশোরও নিহত হয়েছে। হামলায় আরো দুজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম এপি, রয়টার্স ও গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারী বেন্ড শহরের বাসিন্দা। হামলার কারণ এবং বিদ্যালয়ের সঙ্গে তার কোনো পূর্বসম্পর্ক ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, স্থানীয় সময় দুপুর ১টার কিছু আগে এক ব্যক্তি জরুরি নম্বর ৯১১-এ ফোন করে জানান, এক বন্দুকধারী তার গাড়ি লক্ষ্য করে একাধিকবার গুলি ছুড়েছে। পরে ওই সন্দেহভাজনকে আগ্নেয়াস্ত্র নিয়ে বিদ্যালয়ের দিকে যেতে দেখা যায়। বিদ্যালয়ের বন্ধ দরজায় গুলি চালিয়ে সে ভেতরে প্রবেশ করে এবং গুলি চালাতে শুরু করে।

হামলার পর বিদ্যালয়ের ভেতর থেকে জরুরি সহায়তা চেয়ে একাধিক ফোন করা হয়। খবর পেয়ে প্রায় তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এর আগেই নিরাপত্তার স্বার্থে বিদ্যালয়টি লকডাউন করা হয়।

বেন্ড পুলিশপ্রধান মাইক ক্রান্টজ জানান, হামলাকারীকে থামাতে একজন সশস্ত্র ব্যক্তি তার পিছু নেন এবং বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে ওই ব্যক্তির গুলিতে সন্দেহভাজন কিশোর নিহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত অবস্থায় পায়।

এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। তাদের একজন সাত বছর বয়সী শিশু এবং অন্যজন ৫৪ বছর বয়সী শিক্ষক। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ওরেগনের গভর্নর টিনা কোটেক। তিনি বলেন, এ ঘটনা সংশ্লিষ্ট মানুষের জীবনকে চিরতরে বদলে দিয়েছে। হামলাকারীকে থামাতে এগিয়ে আসা ব্যক্তির সাহসিকতারও প্রশংসা করেন তিনি।

ঘটনার তদন্তে স্থানীয় পুলিশের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। কী কারণে হামলা চালানো হয়েছে এবং এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এসি/আপ্র/১৬/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ইয়েমেনে প্রেসিডেন্ট প্যালেসে হুথির হামলা, প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী
১৫ অক্টোবর ২০২৬

ইয়েমেনে প্রেসিডেন্ট প্যালেসে হুথির হামলা, প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে প্রেসিডেন্ট প্যালেস লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হ...

মোদী ‘স্বৈরাচারী’, জরুরি অবস্থা জারির সাহস নেই: অভিজিত দীপকে
১৫ অক্টোবর ২০২৬

মোদী ‘স্বৈরাচারী’, জরুরি অবস্থা জারির সাহস নেই: অভিজিত দীপকে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কঠোর সমালোচনা করে একে ‘স্বৈরাচারী’ সরকার হিসেবে আখ্যা দিয়...

বাংলাদেশের তরুণদের নিয়ে নেহা বোরার বক্তব্যে উত্তপ্ত ভারতের রাজনীতি
১৫ অক্টোবর ২০২৬

বাংলাদেশের তরুণদের নিয়ে নেহা বোরার বক্তব্যে উত্তপ্ত ভারতের রাজনীতি

বাংলাদেশের তরুণদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারতের জেন-জিরা এখন গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে লড়াই করছেন...

চীনের ওপর নির্ভরশীলতা ইউরোপের সার্বভৌমত্বের জন্য হুমকি: তাইওয়ান
১৫ অক্টোবর ২০২৬

চীনের ওপর নির্ভরশীলতা ইউরোপের সার্বভৌমত্বের জন্য হুমকি: তাইওয়ান

চীনের সরবরাহব্যবস্থার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা ইউরোপের অর্থনৈতিক নিরাপত্তার পাশাপাশি স্বাধীনতা ও সার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে