গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির শিরশ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৯ পিএম, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:০৩ এএম ২০২৬
মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির শিরশ্ছেদ
ছবি

ছবি সংগৃহীত

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।

বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ তাদের গ্রেফতার করে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। পরে মামলাটি আদালতে পাঠানো হলে আদালত তাদের দোষী সাব্যস্ত করেন।

বিবৃতিতে বলা হয়, অপরাধের গুরুতরতা এবং মসজিদের পবিত্রতা ও সময়-স্থানের মর্যাদা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাদের বিরুদ্ধে বিবেচনামূলক শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের রায় দেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এ রায় বহাল রাখে। এরপর দণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।

মন্ত্রণালয় জানায়, বুধবার মক্কা অঞ্চলে নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এদিকে, মসজিদের পবিত্রতা লঙ্ঘনসহ এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সৌদি সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি আইন প্রয়োগে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

বিবৃতিতে আরো সতর্ক করা হয়েছে, ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়িত হলে তাকেও আইনি পরিণতির মুখোমুখি হতে হবে।

সূত্র- আজেল

এসি/আপ্র/১৫/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

তরুণদের ক্ষতির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে আট অঙ্গরাজ্যের মামলা
১৫ অক্টোবর ২০২৬

তরুণদের ক্ষতির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে আট অঙ্গরাজ্যের মামলা

কিশোরসহ ব্যবহারকারীদের আত্মহানি ও অন্যের ক্ষতি করার মতো বিপজ্জনক কাজে উৎসাহ দেওয়ার অভিযোগে কৃত্রিম ব...

হরমুজ প্রণালির কাছে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবলো দুই জাহাজ
১৫ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালির কাছে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবলো দুই জাহাজ

হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় পৃথক দুটি হামলায় ডুবে গেছে একটি কনটেইনারবাহী ও একটি পণ্যবাহী জাহাজ।...

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ৬
১৫ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ৬

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় কর্ত...

সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার সুরাহা চায় ভারত
১৫ অক্টোবর ২০২৬

সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার সুরাহা চায় ভারত

ঘটনাগুলোর তদন্ত ও সুরাহায় কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেছে ভারত। নয়াদিল্লি আশা করছে, বাংলাদেশ সরকার বি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে