গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মেনু

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৮ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:৫০ এএম ২০২৬
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
ছবি

ছবি সংগৃহীত

পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জন। পুলিশ ও উদ্ধারকর্মীরা এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) জিও টিভি এ তথ্য জানায়।

দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। আহতদের চিকিৎসার জন্য মুলতানের নিশতার হাসপাতালে নেওয়া হয়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ইতোমধ্যে ১৩টি বগি থেকে উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে। বাকি একটি বগিতে উদ্ধার অভিযান চলছিল।

এক যাত্রীর বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি করাচি থেকে পেশোয়ারের উদ্দেশে যাচ্ছিল বলে পুলিশের প্রাথমিক তথ্যে উল্লেখ করা হয়েছে।

এক যাত্রী সাংবাদিকদের জানান, দুর্ঘটনার আগে রোহরির কাছে ট্রেনের নয় নম্বর বগির নাট-বল্টু মেরামত করেছিলেন কর্মীরা। তবে ওই মেরামতের সঙ্গে দুর্ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনার বিষয়ে খোঁজ নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আহত যাত্রীদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধার অভিযান শেষ করার নির্দেশ দিয়েছেন।

একই সঙ্গে আহত ব্যক্তিদের যেন বিলম্ব ছাড়াই সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা হয়, সে নির্দেশনাও দিয়েছেন তিনি।

এসি/আপ্র/১৩/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জ্ঞানেশের পদত্যাগের দাবিতে অনড় রাহুল, আন্দোলন চলবে
১২ অক্টোবর ২০২৬

জ্ঞানেশের পদত্যাগের দাবিতে অনড় রাহুল, আন্দোলন চলবে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন কংগ্রেস নেতা ও লোকসভার বি...

আটলান্টিকের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখতে চান ট্রাম্প
১২ অক্টোবর ২০২৬

আটলান্টিকের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখতে চান ট্রাম্প

মেক্সিকো উপসাগর ও অন্টারিও হ্রদের নাম পরিবর্তনের উদ্যোগের পর এবার আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের না...

এআই বিনিয়োগে ৩ শতাংশ প্রবৃদ্ধির আশা আইএমএফের
১২ অক্টোবর ২০২৬

এআই বিনিয়োগে ৩ শতাংশ প্রবৃদ্ধির আশা আইএমএফের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামোয় জোরালো বিনিয়োগ বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি প্রায় ৩ শতাংশে ধরে র...

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ট
১২ অক্টোবর ২০২৬

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ট

ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির সমন্বয়ে নতুন গবেষণার জন্য যৌথভাবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই