গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হার্ভার্ডের কাছে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ চান ট্রাম্প

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৯ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১০:৩২ এএম ২০২৬
হার্ভার্ডের কাছে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ চান ট্রাম্প
ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প -ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, সরকারের সঙ্গে চলমান সমঝোতা আলোচনায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কিছু ছাড় পেয়েছে। ওই প্রতিবেদন প্রকাশের পরই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এমন বিশাল অঙ্কের ক্ষতিপূরণে দাবি করলেন ট্রাম্প।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আমরা এখন ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি ডলার দাবি করছি। ভবিষ্যতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না।’

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের অভিযোগ, হার্ভার্ডসহ বিভিন্ন নামী শিক্ষাপ্রতিষ্ঠান তথাকথিত ‘ওক’ বা উদারপন্থী রাজনৈতিক মতাদর্শ প্রচার করছে। পাশাপাশি ফিলিস্তিনপন্থী বিক্ষোভের সময় ক্যাম্পাসে ইহুদি শিক্ষার্থীদের পর্যাপ্ত সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে তারা। এসব অভিযোগে বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও বিপুল অঙ্কের অর্থ দাবি করছে প্রশাসন। তবে সমালোচকেরা ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে উদারপন্থী বিশ্ববিদ্যালয়গুলোর ওপর রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখছেন।

এর আগে গত বছরের মাঝামাঝি সময়ে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছায়। ওই চুক্তির অধীনে তারা প্রশাসনকে ২০ কোটি ডলার দিতে সম্মত হয়। পাশাপাশি জাতিগত পরিচয় বিবেচনায় না নিয়ে ভর্তি ও নিয়োগের সরকারি নিয়ম মেনে চলার অঙ্গীকার করে।

গত সোমবার (২ ফেব্রুয়ারি) নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছিল, দীর্ঘ আলোচনার পর ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের কাছে আগের ২০ কোটি ডলারের দাবির বিষয়টি শিথিল করেছে।

কিন্তু এই খবরের তীব্র বিরোধিতা করে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ৫০ কোটি ডলারের একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হওয়ার দ্বারপ্রান্তে ছিল। চুক্তির শর্ত হিসেবে একটি বাণিজ্য স্কুল চালুর কথাও বলা হয়েছিল। শুরুতে চুক্তির প্রস্তাব বিবেচনা করা হলেও পরে অর্থের পরিমাণ অপ্রতুল মনে হওয়ায় তা বাতিল করা হয়েছে।

ট্রাম্প বলেন, ‘৫০ কোটি ডলারের বেশি নগদ অর্থ না দিতে তারা (হার্ভার্ড) একটি জটিল কর্মসংস্থান প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে পার পেতে চেয়েছিল। তারা যে ধরনের জঘন্য বেআইনি কাজ করেছে, সেই তুলনায় ক্ষতিপূরণের পরিমাণ আরো অনেক বেশি হওয়া উচিত।’

অবশ্য হার্ভার্ড ঠিক কোন আইন ভঙ্গ করেছে, সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

ট্রাম্প প্রশাসনের চাপে পড়ে ইতিমধ্যে আইভি লিগের আরেক প্রতিষ্ঠান পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় তাদের নীতিমালায় পরিবর্তন এনেছে। গত বছর তারা নারী ক্রীড়া প্রতিযোগিতায় ট্রান্সজেন্ডার নারীদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করে।

সানা/কেএমএএ/আপ্র/৪/২/২০২৬ 

সংশ্লিষ্ট খবর

ব্রিকসের আগে মোদি-পুতিন বৈঠক, বাণিজ্য-জ্বালানি সহযোগিতায় জোর
১১ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকসের আগে মোদি-পুতিন বৈঠক, বাণিজ্য-জ্বালানি সহযোগিতায় জোর

আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম
১১ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম

যুক্তরাষ্ট্রে এবারের গ্রীষ্মকাল ছিল গত ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ। জুন থেকে আগস্ট পর্যন্ত টানা তাপপ...

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট

যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ভবিষ্যতের যেকোনো...

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পদদলনে অন্তত ২৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে