গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মেনু

বাংলাদেশের জন্য ৭৪ শতাংশ বরাদ্দ বাড়ালো ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৯ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৭:৪৩ এএম ২০২৬
বাংলাদেশের জন্য ৭৪ শতাংশ বরাদ্দ বাড়ালো ভারত
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ভারতবিরোধী মনোভাব এবং ভূ-রাজনৈতিক নানা টানাপড়েন দেখা দিলেও ঢাকার জন্য অর্থ সহায়তার ব্যাপকহারে বাড়িয়েছে নয়াদিল্লি। 

রোববার(১ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানায়।  

দেশটির ২০২৬ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটের নথি অনুযায়ী, এবার বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ৬০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে। গত অর্থবছরের সংশোধিত বাজেটে এই বরাদ্দের পরিমাণ ছিল ৩৪ কোটি ৪৮ লাখ রুপি। সেই হিসেবে নতুন বাজেটে বাংলাদেশের জন্য ভারতের আর্থিক অনুদান প্রায় ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক ও বলিষ্ঠ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারত-বিরোধী কিছু জনমত পরিলক্ষিত হলেও নয়াদিল্লি তার ‘প্রতিবেশী প্রথম’ নীতি থেকে বিচ্যুত হয়নি। বরং উন্নয়ন অংশীদারিত্ব বজায় রাখতে বরাদ্দের এই বড় উল্লম্ফন ঘটানো হয়েছে। ২০২৬-এর মূল বাজেট প্রস্তাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাথমিকভাকে ১২০ কোটি রুপি বরাদ্দের প্রস্তাব করলেও পরবর্তীতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৬০ কোটি রুপিতে চূড়ান্ত করা হয়েছে। এই অর্থ মূলত বাংলাদেশে ভারতের অর্থায়নে পরিচালিত বিভিন্ন কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে।

বাজেটের এই বিশেষ বরাদ্দে যেমন বাংলাদেশের জন্য সুখবর রয়েছে, তেমনি অন্য প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রে ভারতের ভিন্ন কৌশল দেখা গেছে। বরাবরের মতো এবারও সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে ভুটান, যাদের জন্য ২ হাজার ২৮৮ কোটি রুপি রাখা হয়েছে। এছাড়া আফগানিস্তানের জন্য বরাদ্দ ১০০ কোটি থেকে বাড়িয়ে ১৫০ কোটি রুপি করা হয়েছে। তবে নেপাল, মালদ্বীপ ও মরিশাসের মতো দেশগুলোর জন্য ভারতের বরাদ্দ গতবারের তুলনায় কিছুটা কমানো হয়েছে। 

অন্যদিকে, ভূ-রাজনৈতিক চাপের কারণে ইরানের চাবাহার বন্দরের জন্য বরাদ্দ অনুদান পুরোপুরি বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতেই ভারত এই পথ বেছে নিয়েছে বলে মনে করা হচ্ছে। সবমিলিয়ে নতুন অর্থবছরে ভারত বিদেশি রাষ্ট্রগুলোকে মোট ৮ হাজার ৭৯২ কোটি রুপি ঋণ ও অনুদান দেওয়ার পরিকল্পনা করেছে। 

এসি/আপ্র/০১/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা
২৬ অক্টোবর ২০২৬

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে আবারো জয় ছিনিয়ে আনলেন লুলা দা সিলভা। ৫১ শতাংশেরও বেশি ভোট পেয়ে চতুর্...

সীমান্তে বিধিনিষেধে ইরানের স্থলবাণিজ্যও বড় সংকটে
২৬ অক্টোবর ২০২৬

সীমান্তে বিধিনিষেধে ইরানের স্থলবাণিজ্যও বড় সংকটে

মার্কিন নৌ-অবরোধ ও বিমান সংস্থাগুলোর ওপর কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরানের নৌ ও আকাশপথের বাণিজ্য আগে থেক...

নির্বাচনের আগে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ
২৬ অক্টোবর ২০২৬

নির্বাচনের আগে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

ইসরায়েলের সাধারণ নির্বাচনের মাত্র তিন দিন আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে ব...

যুক্তরাজ্যে জরুরি পরিস্থিতি পানি-খাবার মজুতের পরামর্শ
২৫ অক্টোবর ২০২৬

যুক্তরাজ্যে জরুরি পরিস্থিতি পানি-খাবার মজুতের পরামর্শ

জলবায়ুজনিত দুর্যোগ, সাইবার হামলা, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থায় বিপর্যয় এবং শত্রুভাবাপন্ন রাষ্ট্রের সম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে