গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মেনু

দুর্গার ছবিতে ১১ হাত, ক্ষমা চাইলেন শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৮ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩৫ এএম ২০২৬
দুর্গার ছবিতে ১১ হাত, ক্ষমা চাইলেন শুভেন্দু
ছবি

ছবি সংগৃহীত

দেবী দুর্গার ১০ হাতের বদলে ১১ হাত দেখিয়ে সরকারি বিজ্ঞাপন প্রকাশের ঘটনায় ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার (৭ সেপ্টেম্বর) কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে দুর্গাপূজা নিয়ে আয়োজিত সমন্বয় সভায় তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

মুখ্যমন্ত্রী বলেন, সবার আগে মুখ্যমন্ত্রী হিসেবে আমি এই ভুল বিজ্ঞাপনের জন্য সবার কাছে ক্ষমা চাইছি। যারা বিজ্ঞাপনটি তৈরি করেছেন, তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে রাজ্য সরকার এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকবে।

সোমবার বিকেলে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে সমন্বয় সভার আয়োজন করা হয়েছিল। এটাই ছিল পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর প্রথম দুর্গাপূজা উপলক্ষে এমন সভা। সভার প্রচারমূলক বিজ্ঞাপনে দেবী দুর্গার ছবিতে ১০টির পরিবর্তে ১১টি হাত দেখা যায়।

তবে সভাস্থলের ব্যাকগ্রাউন্ডে থাকা বড় ব্যানারে দেবী দুর্গার ছবিতে আবার ১০টি হাতই ছিল।

ঘটনাটি নিয়ে তীব্র সমালোচনা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস (টিএমসি)। দলটি অভিযোগ করেছে, বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য বারবার ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে টিএমসি প্রশ্ন তোলে, তাহলে বিজেপি সরকারের মতে মা দুর্গার ১১টি হাত? দলটির দাবি, দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির আবেগ ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। তাই দেবী দুর্গাকে ভুলভাবে উপস্থাপন করা অত্যন্ত অসম্মানজনক।

টিএমসি নেতা কুণাল ঘোষ বলেন, ধর্মীয় শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার ১০টি হাত। তিনি মুখ্যমন্ত্রীকে দ্রুত ভুলটি সংশোধনের ব্যবস্থা করার আহ্বান জানান।

বিষয়টি নিয়ে বিদ্রোহী টিএমসি বিধায়ক মদন মিত্রও আপত্তি জানান। তিনি বলেন, একজন বাঙালি হিসেবে দেবী দুর্গাকে ১১ হাতের দেখানো তিনি মেনে নিতে পারেন না।

অন্যদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া না এলেও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বিষয়টিকে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, এতে শুধু বোঝা যায় মা দুর্গা আরও শক্তিশালী হয়েছেন। তার দাবি, বিজ্ঞাপনটি প্রকাশের দায়িত্বে থাকা সংস্থা ভুল করেছে। এটি রাজনৈতিক বিষয় বানানো উচিত নয় এবং ভুলটি সংশোধন করা হবে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এসি/আপ্র/০৮/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এলভিসের ২৭৪ গানের স্বত্ব লঙ্ঘনের অভিযোগে মামলা
২৬ অক্টোবর ২০২৬

এলভিসের ২৭৪ গানের স্বত্ব লঙ্ঘনের অভিযোগে মামলা

মার্কিন সংগীত কিংবদন্তি এলভিস প্রিসলির ২৭৪টি গানের স্বত্ব অনুমতি ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রশ...

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা
২৬ অক্টোবর ২০২৬

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে আবারো জয় ছিনিয়ে আনলেন লুলা দা সিলভা। ৫১ শতাংশেরও বেশি ভোট পেয়ে চতুর্...

সীমান্তে বিধিনিষেধে ইরানের স্থলবাণিজ্যও বড় সংকটে
২৬ অক্টোবর ২০২৬

সীমান্তে বিধিনিষেধে ইরানের স্থলবাণিজ্যও বড় সংকটে

মার্কিন নৌ-অবরোধ ও বিমান সংস্থাগুলোর ওপর কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরানের নৌ ও আকাশপথের বাণিজ্য আগে থেক...

নির্বাচনের আগে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ
২৬ অক্টোবর ২০২৬

নির্বাচনের আগে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

ইসরায়েলের সাধারণ নির্বাচনের মাত্র তিন দিন আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে