গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, এখনো নিখোঁজ ৪৭৫৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৭ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৪২ এএম ২০২৬
নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, এখনো নিখোঁজ ৪৭৫৭
ছবি

ছবি সংগৃহীত

চীনের সঙ্গে নেপালের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যায় নেপালে অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এখনো ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। দুর্যোগের এক সপ্তাহ পর বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, তিব্বতে বন্যায় ২১ জনের মৃত্যু হয়েছে এবং ৫৪১ জন নিখোঁজ রয়েছেন। ফলে গত ২৬ আগস্টের ভয়াবহ বন্যায় নেপাল ও তিব্বতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৫ জনে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৭৫৭ জন।

গত ২৬ আগস্ট নেপাল চীন সীমান্তের পার্বত্য এলাকায় বরফ ও পাথরের বিশাল অংশ ধসে পড়ে। এতে লেন্দে খোলা নদীতে বিপুল পানি ও পাথর জমে বাঁধ ভেঙে যায়। পরে সেই স্রোত ভোতে কোশি বা ত্রিশূলী নদীতে নেমে এসে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।

নেপালের তিনটি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার স্রোতে মানুষ, গবাদিপশু, ঘরবাড়ি ও সরকারি অবকাঠামো ভেসে যায়। রাস্তাঘাট ও বিদ্যুৎ প্রকল্পও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাহাড়ি নদী, বিদ্যুৎকেন্দ্র ও ধসে পড়া ঘরবাড়ির ধ্বংসস্তূপে এখনো উদ্ধার অভিযান চলছে। নিখোঁজের সংখ্যা বেশি হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

এসি/আপ্র/০৩/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মার্কিন হামলায় ইরানে শিশুসহ নিহত ১৮, আরো হামলার হুমকি ট্রাম্পের
০৩ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন হামলায় ইরানে শিশুসহ নিহত ১৮, আরো হামলার হুমকি ট্রাম্পের

ইরানে আরো হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ওয়াশি...

জন্মসূত্রে নাগরিকত্ব কঠিন করছে যুক্তরাষ্ট্র, আসছে নতুন নিয়ম
০২ সেপ্টেম্বর ২০২৬

জন্মসূত্রে নাগরিকত্ব কঠিন করছে যুক্তরাষ্ট্র, আসছে নতুন নিয়ম

সন্তানদের পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে মা-বাবার নাগরিকত্ব কিংবা অভিবাসন অবস্থার প্রমাণপত্র জমা দেওয়া...

৭১ বার আছাড় খেয়েও থামেননি, ৯১-এ পাহাড় জয়
০২ সেপ্টেম্বর ২০২৬

৭১ বার আছাড় খেয়েও থামেননি, ৯১-এ পাহাড় জয়

৯১ বছর বয়সে অ্যাপলাচিয়ান ট্রেইল পাড়ি দিয়ে সবচেয়ে বেশি বয়সী পর্বতারোহীর রেকর্ড পুনরুদ্ধার করেছেন যুক্...

নেপালের বন্যায় ধ্বংসস্তূপে মালিকের অপেক্ষায় কুকুর
০২ সেপ্টেম্বর ২০২৬

নেপালের বন্যায় ধ্বংসস্তূপে মালিকের অপেক্ষায় কুকুর

নেপালের নুয়াকোট জেলার ত্রিশূলী বাজারে ভয়াবহ বন্যার পর ধ্বংসস্তূপের মধ্যে নিজের পুরোনো ঠিকানায় বসে রয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আর্জেন্টিনার জার্সিতে শেষ হলো মেসির মহাকাব্য

লিওনেল মেসি ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর খেলবেন না। ৩৯ বছরের এই কিংবদন্তির আন্তর্জাতিক অধ্যায়ের শেষ দৃশ্য হয়ে রইল গত জুলাইয়ের বিশ্বকাপ ফাইনাল। স্পেনের কাছে ১-০ গোলে হেরে সেদিন আর্জেন্টিনার হাতে ওঠেনি বিশ্বকাপ। কিন্তু মেসির জন্য সেই হারই যেন তাঁর দুই দশকের আন্তর্জাতিক মহাকাব্যের শেষ পৃষ্ঠা হয়ে থাকল। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মেসি সঠিক সময়ে অবসর নিয়েছেন?

মোট ভোট: ২ | শেষ আপডেট: 2 দিন আগে