গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মার্কিন হামলায় ইরানে শিশুসহ নিহত ১৮, আরো হামলার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৪ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৩০ এএম ২০২৬
মার্কিন হামলায় ইরানে শিশুসহ নিহত ১৮, আরো হামলার হুমকি ট্রাম্পের
ছবি

ছবি সংগৃহীত

ইরানে আরো হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ওয়াশিংটন চাইলে ‘যেকোনো সময়’ তেহরানে হামলা চালাতে পারে। এরই মধ্যে সর্বশেষ মার্কিন হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১০৮ জন।

বুধবার (২ সেপ্টেম্বর) ট্রাম্পের এ হুমকির আগে জুলাইয়ের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। ইরানের দক্ষিণ উপকূলের বিভিন্ন শহর ও এলাকায় হামলা চালায় মার্কিন বাহিনী। এর মধ্যে হরমুজ প্রণালির কাছের কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানও হামলার শিকার হয়।

এর জবাবে বাহরাইন, ইরাক ও জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আগের রাতে ইরানে ‘খুব কঠোর’ হামলা চালানো হয়েছে। হরমুজ প্রণালির পাশে ইরান যে নতুন সামরিক সরঞ্জাম তৈরির চেষ্টা করেছিল, সেগুলোও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন তিনি। আবার হামলা চালানোর প্রস্তুতির কথাও জানান ট্রাম্প।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ-রেজা জাফরঘান্দির ভাষ্য, নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। তাদের একজনের বয়স ছিল চার বছর। কুহেস্তাকের বিয়ের অনুষ্ঠানে হামলায় অন্তত চারজন নিহত হন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কুহেস্তাকের হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছেন। বেসামরিক মানুষকে লক্ষ্য করা হয়নি— যুক্তরাষ্ট্রের এমন দাবিও প্রত্যাখ্যান করেছেন তিনি।

এদিকে ছয় মাসের এই যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে এবং বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে। হরমুজ প্রণালিকে ঘিরেও উত্তেজনা বাড়ছে। যুদ্ধের আগে বিশ্বের বাণিজ্যিক তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হতো। বর্তমানে সেখানে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

পাকিস্তানের সাবেক লেফটেন্যান্ট জেনারেল তারিক খানের মতে, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ক্রমেই ‘অস্বস্তিকর কৌশলগত অবস্থানে’ পড়ছে। তার ভাষ্য, ইরান প্রচলিত যুদ্ধে যুক্তরাষ্ট্রকে পরাজিত করতে না পারলেও যুদ্ধকে দীর্ঘায়িত করে ওয়াশিংটনের জন্য সামরিক ও রাজনৈতিক ব্যয় বাড়াতে চাইছে। 

সূত্র: আল-জাজিরা

এসি/আপ্র/০৩/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, এখনো নিখোঁজ ৪৭৫৭
০৩ সেপ্টেম্বর ২০২৬

নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, এখনো নিখোঁজ ৪৭৫৭

চীনের সঙ্গে নেপালের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যায় নেপালে অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এখন...

জন্মসূত্রে নাগরিকত্ব কঠিন করছে যুক্তরাষ্ট্র, আসছে নতুন নিয়ম
০২ সেপ্টেম্বর ২০২৬

জন্মসূত্রে নাগরিকত্ব কঠিন করছে যুক্তরাষ্ট্র, আসছে নতুন নিয়ম

সন্তানদের পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে মা-বাবার নাগরিকত্ব কিংবা অভিবাসন অবস্থার প্রমাণপত্র জমা দেওয়া...

৭১ বার আছাড় খেয়েও থামেননি, ৯১-এ পাহাড় জয়
০২ সেপ্টেম্বর ২০২৬

৭১ বার আছাড় খেয়েও থামেননি, ৯১-এ পাহাড় জয়

৯১ বছর বয়সে অ্যাপলাচিয়ান ট্রেইল পাড়ি দিয়ে সবচেয়ে বেশি বয়সী পর্বতারোহীর রেকর্ড পুনরুদ্ধার করেছেন যুক্...

নেপালের বন্যায় ধ্বংসস্তূপে মালিকের অপেক্ষায় কুকুর
০২ সেপ্টেম্বর ২০২৬

নেপালের বন্যায় ধ্বংসস্তূপে মালিকের অপেক্ষায় কুকুর

নেপালের নুয়াকোট জেলার ত্রিশূলী বাজারে ভয়াবহ বন্যার পর ধ্বংসস্তূপের মধ্যে নিজের পুরোনো ঠিকানায় বসে রয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আর্জেন্টিনার জার্সিতে শেষ হলো মেসির মহাকাব্য

লিওনেল মেসি ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর খেলবেন না। ৩৯ বছরের এই কিংবদন্তির আন্তর্জাতিক অধ্যায়ের শেষ দৃশ্য হয়ে রইল গত জুলাইয়ের বিশ্বকাপ ফাইনাল। স্পেনের কাছে ১-০ গোলে হেরে সেদিন আর্জেন্টিনার হাতে ওঠেনি বিশ্বকাপ। কিন্তু মেসির জন্য সেই হারই যেন তাঁর দুই দশকের আন্তর্জাতিক মহাকাব্যের শেষ পৃষ্ঠা হয়ে থাকল। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মেসি সঠিক সময়ে অবসর নিয়েছেন?

মোট ভোট: ২ | শেষ আপডেট: 2 দিন আগে