গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মেনু

ট্রাম্পের মাথার আকৃতির ট্যাবলেট নিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৫ পিএম, ২৯ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:২৩ এএম ২০২৬
ট্রাম্পের মাথার আকৃতির ট্যাবলেট নিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার আকৃতির এক্সট্যাসি ট্যাবলেট নিয়ে সতর্কতা জারি করেছে নেদারল্যান্ডসের মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠান ট্রিমবোস ইনস্টিটিউট। এসব ট্যাবলেটে সম্ভাব্য প্রাণঘাতী মাত্রায় ক্ষতিকর রাসায়নিক পাওয়ার পর ব্যবহারকারীদের জন্য ‘রেড অ্যালার্ট’ জারি করেছে প্রতিষ্ঠানটি।

উটরেখটভিত্তিক ট্রিমবোস ইনস্টিটিউট জানিয়েছে, আগস্টে পরীক্ষার জন্য কয়েকটি ট্যাবলেট জমা দেওয়া হয়। পরীক্ষায় সেগুলোতে পিএমএমএ নামের একটি রাসায়নিকের অত্যন্ত বেশি মাত্রা পাওয়া যায়।

সতর্কবার্তায় প্রতিষ্ঠানটি বলেছে, কোনো পরিস্থিতিতেই এসব ট্যাবলেট ব্যবহার করা উচিত নয়। এগুলো গ্রহণের পর শরীরের তাপমাত্রা বিপজ্জনক মাত্রায় বেড়ে গিয়ে প্রাণঘাতী পরিস্থিতি তৈরি হতে পারে।

ট্যাবলেটগুলোর এক পাশে ট্রাম্পের মাথার ছবি এবং অন্য পাশে ‘ট্রাম্প’ ও ‘এনএল’ লেখা রয়েছে।

পিএমএমএ হচ্ছে এমডিএমএর মতো একটি উত্তেজক রাসায়নিক। এমডিএমএ সাধারণত এক্সট্যাসির প্রধান সক্রিয় উপাদান হিসেবে ব্যবহৃত হয়।

কয়েক ঘণ্টা পরও দেখা দিতে পারে গুরুতর উপসর্গ

ট্রিমবোস ইনস্টিটিউট জানিয়েছে, এসব ট্যাবলেট গ্রহণের কয়েক ঘণ্টা পরও গুরুতর শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে রয়েছে বমি বমি ভাব, হৃদস্পন্দন বেড়ে যাওয়া ও খিঁচুনি। শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে পরিস্থিতি প্রাণঘাতীও হতে পারে।

তবে প্রতিষ্ঠানটির মুখপাত্র অ্যানিক গ্রুথুইস অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, এসব ট্যাবলেট ব্যবহারের পর কেউ মারা গেছে বা গুরুতর অসুস্থ হয়েছে—এমন কোনো ঘটনা এখন পর্যন্ত রিপোর্ট হয়নি।

নেদারল্যান্ডসে এক্সট্যাসি তৈরি, বিক্রি ও ব্যবহার বেআইনি। তবে ২০২৪ সালের একটি ডাচ সরকারি প্রতিবেদনে বলা হয়, পার্টিতে ব্যবহৃত মাদক হিসেবে দেশটিতে এক্সট্যাসি এখনও বেশ জনপ্রিয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২২ সালে রেকর্ড প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ অন্তত একবার এই মাদক গ্রহণ করেছিলেন।

ট্রাম্পের মাথার আকৃতির ট্যাবলেট নতুন নয়

ট্রাম্পের চেহারা ব্যবহার করে এক্সট্যাসি ট্যাবলেট তৈরির ঘটনা এবারই প্রথম নয়। ২০১৭ সালে জার্মান পুলিশ ট্রাম্পের মাথার আকৃতির প্রায় ৫ হাজার কমলা রঙের এক্সট্যাসি ট্যাবলেট জব্দ করেছিল।

তবে বর্তমানের ট্যাবলেটগুলোতে পিএমএমএর উচ্চমাত্রা পাওয়ায় নেদারল্যান্ডসের কর্তৃপক্ষ বিশেষভাবে সতর্ক করেছে।

সূত্র: বিবিসি

এসি/আপ্র/২৯/০৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ড্রোন হামলার পর ইউক্রেনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৭
২৯ আগস্ট ২০২৬

ড্রোন হামলার পর ইউক্রেনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৭

ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি গুদামে রাশিয়ার ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

চাপে পড়ে বিদেশি উদ্ধারকারী দলকে অনুমতি দিলো নেপাল
২৯ আগস্ট ২০২৬

চাপে পড়ে বিদেশি উদ্ধারকারী দলকে অনুমতি দিলো নেপাল

নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় উদ্ধারকাজে বিদেশি বাহিনীর অংশগ্রহণের প্রস্তাব নাকচ করার কয়েক ঘণ্টার মধ্...

নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৬, নিখোঁজ প্রায় আড়াই হাজার
২৯ আগস্ট ২০২৬

নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৬, নিখোঁজ প্রায় আড়াই হাজার

নেপাল ও চীনের হিমালয় সীমান্ত এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়েই চলেছে। স্থানীয় সময় শুক্রবা...

ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ
২৯ আগস্ট ২০২৬

ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ

ইসলামী সহযোগিতা সংস্থার নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অভিজ্ঞ কূ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে