গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

ভারতে হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৬ পিএম, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ০৭:৩৪ এএম ২০২৬
ভারতে হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের
ছবি

ছবি সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে চিকিৎসাধীন তিন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) দিনগত রাত সাড়ে ৩টার দিকে জেলা মহিলা হাসপাতালের বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালের তৃতীয় তলায় থাকা একটি ভেন্টিলেটর আচমকা বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে বিশেষ পরিচর্যা ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সময় সেখানে মোট ৩৯ জন নবজাতক ভর্তি ছিল।

আগুন লাগার পরপরই চিকিৎসক, নার্স ও হাসপাতালের অন্য কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা মেডিকেল সরঞ্জাম বিচ্ছিন্ন করে একে একে নবজাতকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

তবে আগুন ও ধোঁয়ায় তিন নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত আরো ছয় নবজাতককে আশঙ্কাজনক অবস্থায় নিকটস্থ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের কারণে বিশেষ পরিচর্যা ইউনিটে থাকা বেশির ভাগ নবজাতককে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

প্রাথমিকভাবে ভেন্টিলেটর বিস্ফোরণকে অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাসপাতাল কর্তৃপক্ষ।

সূত্র: এনডিটিভি

এসি/আপ্র/২৪/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্রের অভিযোগ রাজনাথের
১৬ অক্টোবর ২০২৬

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্রের অভিযোগ রাজনাথের

ভারতে চলমান আন্দোলনকে বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা করে আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতার মাধ্যমে...

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
১৬ অক্টোবর ২০২৬

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা অঞ্চলের একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরি...

সংঘাতের শঙ্কার মধ্যেও বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
১৬ অক্টোবর ২০২৬

সংঘাতের শঙ্কার মধ্যেও বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেও বিশ্ববাজারে তেলের দাম কমেছে। শ...

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৪
১৬ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৪

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে বন্দুক হামলায় তিন শিশুসহ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে