গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৬ পিএম, ১০ মার্চ ২০২৬ | আপডেট: ১৭:০৯ এএম ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস
ছবি

অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস -ছবি সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন। তাকে অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব দিয়ে মঙ্গলবার (১০ মার্চ) প্রজ্ঞাপন জারি করেছেন স্বাস্থ্যসেবা বিভাগ। ডা. প্রভাত ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক।

তিনি বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ আ্যাসোসিয়েশন অব ইউরোলজি সোসাইটির সেক্রেটারি।

স্বাস্থ্য শিক্ষা বিভাগের যুগ্মসচিব সনজিদা শরমিন সংবাদমাধ্যমকে বলেন, স্বাস্থ্য ক্যাডারের অধ্যাপকরা তৃতীয় গ্রেডে বেতনভুক্ত হন। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদটি গ্রেড-১ পদ। তাই দাপ্তরিক অনুষ্ঠানিকতা রক্ষায় প্রজ্ঞাপনে মহাপরিচালকের পর ব্র্যাকেটে ‘ভারপ্রাপ্ত’ লেখা হয়েছে। সেটা কেবলই অনুষ্ঠানিকতা। উনি মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।

আওয়ামী লীগের সরকার পতনের পর ২০২৪ সালের ১৫ অক্টোবর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. আবু জাফরকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক করা হয়। গতবছর ডিসেম্বরে তিনি অবসরের বয়সে পৌঁছানোর পর চুক্তিতে তাকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ওই পদে রাখা হয়। গত ২৯ ফেব্রুয়ারির পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে কেউ ছিলেন না।

সানা/আপ্র/১০/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হাসপাতালে অনিয়ম বন্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি মন্ত্রীর
১১ সেপ্টেম্বর ২০২৬

হাসপাতালে অনিয়ম বন্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি মন্ত্রীর

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের পরীক্ষা-নিরীক্ষা বাইরের স্বাস্থ্যকেন্দ্র থেকে করানোর ঘটন...

দেশে একদিনে ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৯২ জন
১০ সেপ্টেম্বর ২০২৬

দেশে একদিনে ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৯২ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৪...

এক বছরের কম বয়সি শিশুদের জন্য মধু বিপজ্জনক
১০ সেপ্টেম্বর ২০২৬

এক বছরের কম বয়সি শিশুদের জন্য মধু বিপজ্জনক

স্বাস্থ্য প্রতিদিন===

হামের উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে