গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

স্বাস্থ্যসেবা-স্বাস্থ্য শিক্ষা বিভাগ ও সংস্কৃতি মন্ত্রণালয়ে নতুন সচিব

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৭:৪০ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৪০ এএম ২০২৬
স্বাস্থ্যসেবা-স্বাস্থ্য শিক্ষা বিভাগ ও সংস্কৃতি মন্ত্রণালয়ে নতুন সচিব
ছবি

ছবি সংগৃহীত

স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২ সেপ্টেম্বর) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশীদ।

তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে জনপ্রশাসন সচিব হিসেবে বদলি করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নতুন সচিব নিয়োগ পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম বেঞ্জামিন রিয়াজী। তাকে পদোন্নতির পর এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সচিবের দায়িত্ব চালিয়ে আসা কানিজ মওলাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগম। তাকেও সচিব পদে পদোন্নতির পর এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এসি/আপ্র/০২/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হামের উপসর্গ নিয়ে আরো ৬ জনের মৃত্যু, মোট আক্রান্ত ১৩১৬
১৫ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরো ৬ জনের মৃত্যু, মোট আক্রান্ত ১৩১৬

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং হ...

পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু
১৫ সেপ্টেম্বর ২০২৬

পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু

চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় গত পাঁচ মাসে সারাদেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশু ট...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৩৩
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

রসুনের উপাদান হৃদযন্ত্র ও রক্তনালির জন্য উপকারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

রসুনের উপাদান হৃদযন্ত্র ও রক্তনালির জন্য উপকারী

স্বাস্থ্য প্রতিদিন===

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই