গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ফাইনাল বাতিলের দাবি পরীমনির

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫১ পিএম, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:১৫ এএম ২০২৬
ফাইনাল বাতিলের দাবি পরীমনির
ছবি

ছবি সংগৃহীত

ফুটবল বিশ্বকাপজুড়ে প্রিয় দল আর্জেন্টিনার সমর্থনে সরব ছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। দলের প্রতিটি জয় উদ্‌যাপনের পাশাপাশি ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার পরাজয়ের পরও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়ে আলোচনায় রয়েছেন তিনি।

ফাইনাল শেষে মজার ছলে পরীমনি লিখেছিলেন, ‘বিয়েটা আর করতে হলো না, এই আরকি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’ সেই পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর ধারাবাহিকতায় বুধবার (২২ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে আরও একটি পোস্ট করেন এই অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, ‘ফাইনালডাও বাতিল কইরা দে ভাই।’

পোস্টটির সঙ্গে একটি ছবিও শেয়ার করেন তিনি। ছবিতে লেখা ছিল, ‘পারেদেসের লাল কার্ড ‘বাতিল’ করলো ফিফা।’ সেই খবরকে কেন্দ্র করেই রসিকতার ভঙ্গিতে এমন মন্তব্য করেন পরীমনি।

বিশ্বকাপের পুরো আসরজুড়েই আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা বিভিন্নভাবে প্রকাশ করেছেন এই অভিনেত্রী। কখনো আকাশি-সাদা জার্সি পরে ভিডিও প্রকাশ করেছেন, আবার কখনো লিওনেল মেসিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

এর আগে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে দেওয়া তার একটি পোস্টও ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেখানে তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’

মজার ছলে দেওয়া সেই ঘোষণাটি দ্রুত ভাইরাল হয়। কয়েক লাখ প্রতিক্রিয়া, হাজারো মন্তব্য ও শেয়ারের মাধ্যমে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে ওঠে।

শেষ পর্যন্ত আর্জেন্টিনা শিরোপা জিততে না পারায় সেই ‘বিয়ের পরিকল্পনা’ আর বাস্তবায়ন হয়নি। আর ফাইনালের পর ‘ফাইনালডাও বাতিল কইরা দে ভাই’—এই নতুন পোস্টও ভক্তদের মধ্যে হাস্যরসের খোরাক জুগিয়েছে।

এসি/আপ্র/২২/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

৩০ বছর পরও দর্শকের হৃদয়ে সালমান শাহ
০৬ সেপ্টেম্বর ২০২৬

৩০ বছর পরও দর্শকের হৃদয়ে সালমান শাহ

ঢাকাই সিনেমার ইতিহাসে এমন কিছু তারকা আছেন, যাদের জনপ্রিয়তা সময়ের সঙ্গে কমেনি; বরং প্রজন্ম পেরিয়ে আরো...

বলিউডের কাস্টিং কাউচ নিয়ে যা বললেন শ্রেয়া ঘোষাল
০৫ সেপ্টেম্বর ২০২৬

বলিউডের কাস্টিং কাউচ নিয়ে যা বললেন শ্রেয়া ঘোষাল

বলিউডে ‘কাস্টিং কাউচ’ নিয়ে বিতর্ক বহু পুরনো। কাজের সুযোগ পেতে নারীদের নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিত...

শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
০৫ সেপ্টেম্বর ২০২৬

শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা

‘শিল্পীদের রাজনৈতিক প্রশ্ন করে লাভ নেই’—এমন মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী। তার মতে,...

‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
০৫ সেপ্টেম্বর ২০২৬

‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ

বলিউডের দুই সিনেমা ‘পেড্ডি’ ও ‘টক্সিক’-এ নারীদের উপস্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক চলছে। এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে