গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভারত খুবই বাজে রুচির পরিচয় দিয়েছে: মিশা সওদাগর

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৪ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:০৩ এএম ২০২৬
ভারত খুবই বাজে রুচির পরিচয় দিয়েছে: মিশা সওদাগর
ছবি

ছবি সংগৃহীত

আইপিএলে সুযোগ পেয়েও শেষ মুহূর্তে বাদ পড়া বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ঘিরে এবার ক্ষোভ প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। জন্মদিনের দিনে নিজের কণ্ঠে উঠে এলো ক্রিকেটপ্রেম, জাতীয় সম্মান আর সংস্কৃতির নামে রাজনীতির বিরোধিতার জোরালো বার্তা।

আইপিএলের আসরে শাহরুখ খানের মালিকানাধীন দল কলকাতা নাইট রাইডার্সে মোটা অঙ্কের পারিশ্রমিকে সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে শেষ পর্যন্ত সেই সুযোগ হাতছাড়া হয় তার।

এই ঘটনাকে কেন্দ্র করে এবার তীব্র প্রতিক্রিয়া জানালেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর। তার অভিমত, মুস্তাফিজকে বাদ দিয়ে খুবই বাজে রুচির পরিচয় দিয়েছে ভারত।

রোববার (৪ জানুয়ারি) নিজের জন্মদিনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিশা সওদাগর মুস্তাফিজ ইস্যুতে ক্ষোভ উগরে দেন। অভিনয়ে আসার আগে নিজেও একজন খেলোয়াড় ছিলেন। সে স্মৃতি টেনে এনে তিনি বলেন, ক্রিকেট তার হৃদয়ের খুব কাছের একটি জায়গা দখল করে আছে।

মিশা সওদাগর বলেন, ‌‘মুস্তাফিজ একজন অসাধারণ ক্রিকেটার। তাকে আদর করা যায়, সম্মান করা যায়। মাশরাফির পর এত লম্বা সময় ধরে, এত সমৃদ্ধ ক্যারিয়ার কোনো ফাস্ট বোলারের নেই। তার চোখেমুখে অহংকারের লেশমাত্র নেই। তার মতো প্লেয়ারের সঙ্গে এমনটা মানা যায় না।’

তিনি আরো বলেন, ‘এই ছেলেটা যেখানেই খেলতে যায়, সেখানেই ফল দেয়। মাঝখানে একটু খারাপ সময় গেছে, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। এখন সে গ্লোবাল স্টার। শাহরুখ খানের দলে সুযোগ পাওয়া মানে শুধু ওর সম্মান না, আমাদের সবার সম্মান।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের ভূমিকার কঠোর সমালোচনা করে এই অভিনেতা বলেন, ‘রাজনীতি বা উগ্র মানসিকতার কারণে যারা খেলাধুলা আর সংস্কৃতির ওপর প্রতিবন্ধকতা তৈরি করল, তাদের ধিক্কার জানাই। মুস্তাফিজকে এভাবে বাদ দেওয়া খুবই বাজে রুচির পরিচয়।’

মিশার কণ্ঠে ছিল স্পষ্ট প্রতিবাদ। তার ভাষায়, ‘যারা সংস্কৃতির সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলে, তাদের সঙ্গে আমাদের কোনো আপস নেই। আমরা চাই বড় মনের মানুষ, যারা ধর্ম করবে, কর্ম করবে, বিশাল মানসিকতার সংস্কৃতি লালন করবে।’

সবশেষে তিনি বলেন, ‘মুস্তাফিজকে থামানো মানে শুধু বাংলাদেশ নয় এটা বিশ্ব ক্রিকেটের জন্যও এক নেতিবাচক বার্তা। এই মানসিকতার নিন্দা জানাই।’

মুস্তাফিজ ইস্যুতে মিশা সওদাগরের এই বক্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি করেছে। অনেকেই তার কথায় একাত্মতা প্রকাশ করছেন। আবার কেউ কেউ খেলাধুলায় রাজনীতির মিশ্রণের বিরুদ্ধেও সরব হচ্ছেন।

এসি/আপ্র/০৫/০১/২০২৫

সংশ্লিষ্ট খবর

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’
১১ সেপ্টেম্বর ২০২৬

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’

পাকিস্তানের কোক স্টুডিওর জনপ্রিয় গান ‘পাসুরি’ ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। ২০২২ সাল...

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা
১০ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা

ইতালির ভেনিসে হামলা ও হেনস্থার শিকার হওয়ার পর দেশ-বিদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন অভিনেত্র...

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা
১০ সেপ্টেম্বর ২০২৬

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। ৬২তম মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার...

অন্তর্জালে ১ বিলিয়নের ক্লাবে ‘জানজিরিন’
১০ সেপ্টেম্বর ২০২৬

অন্তর্জালে ১ বিলিয়নের ক্লাবে ‘জানজিরিন’

একসময় ইউটিউবে কোনো একক নাটকের ১০০ কোটি বা এক বিলিয়ন ভিউ পাওয়া ছিল অবিশ্বাস্য কল্পনাকথা। তবে সময় বদলে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 11 ঘন্টা আগে