গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৯ আগস্ট ২০২৬

মেনু

নতুন বছরে তারকাদের প্রত্যাশা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৫১ পিএম, ০১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:২৬ এএম ২০২৬
নতুন বছরে তারকাদের প্রত্যাশা
ছবি

ছবি সংগৃহীত

হাজারো স্বপ্ন আর নতুন প্রত্যাশা নিয়ে শুরু হলো ২০২৬ সাল। বছরের প্রথম দিনেই উৎসবের আমেজে মেতেছেন শোবিজ অঙ্গনের তারকারা। সামাজিক মাধ্যমে ভক্তদের জানাচ্ছেন শুভেচ্ছা, ভাগ করে নিয়েছেন নতুন বছরের পরিকল্পনা। কেউ দিয়েছেন নতুন কাজের ঘোষণা, কেউ আবার পেছনের বছরের প্রাপ্তি-অপ্রাপ্তি ভুলে নতুন উদ্যমে পথচলার অঙ্গীকার করেছেন।

নতুন বছরকে বরণ করে নিলেও গেল বছরের ফেলে আসা দিনগুলো নিয়ে স্মৃতিবিজড়িত পোস্ট দিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ২০২৫ সালকে ঘটনাবহুল উল্লেখ করে তিনি লেখেন, ‘এ বছরটি আমাকে শক্তি, কৃতজ্ঞতা এবং নিজের শান্তি বজায় রাখার গুরুত্ব শিখিয়েছে।’ এরপর ২০২৬ সালের জন্য প্রত্যাশা জানিয়ে বাঁধন লেখেন, ‘আমি এমন একটি দেশের স্বপ্ন দেখি যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে এবং তরুণদের কথা শোনা হবে। নতুন বছরে আমি সবার জন্য ন্যায়বিচার, সুশাসন এবং সমব্যথী নেতৃত্বের প্রত্যাশা করছি।’

মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল নতুন বছরকে বরণ করেছেন পরিবারকে সঙ্গে নিয়ে। স্বামী ও সন্তানের সঙ্গে কেক কাটার ছবি শেয়ার করে তিনি ২০২৫-এর হারানো দিনগুলোর কথা স্মরণ করেন। পিয়া লেখেন, ‘গেল বছরটি অনেক চড়াই-উতরাইয়ের ছিল, বিশেষ করে বাবাকে হারানো। তবুও আলহামদুলিল্লাহ, আমরা কৃতজ্ঞ কারণ আমরা নিজেদের, আমাদের সন্তানের এবং আমাদের চারপাশের মানুষের পাশে দাঁড়াতে পেরেছি।’ নতুন বছরে সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।

নতুন বছরের শুরুতেই ভক্তদের জন্য বড় সুখবর নিয়ে এসেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ আহমেদ। ২০২৬-এর শুভেচ্ছার পাশাপাশি তার অভিনীত জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন আপডেটের কথা জানান তিনি। ফেসবুকে তিনি লিখেছেন, ‘নিউ ইয়ার, নিউ ভাইব, নিউ চ্যাপ্টার ৮ (এপিসোড ৫৭-৬৪) লোডিং...।’ প্রিয় অভিনেতার কাছ থেকে বছরের শুরুতেই এমন ঘোষণায় উচ্ছ্বসিত ভক্তরা।

ফেসবুকে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমি। তার প্রত্যাশার কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘নতুন বছরের রেজল্যুশন-কপালের টিপটা যাতে মাঝখানে ঠিকঠাক পরতে পারি। ২০২৬, স্বাগতম জাদুর শহরে।’

নতুন বছর উপলক্ষে ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলতে লাইভে আসেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ভক্তদের মন্তব্যের জবাব দেওয়ার পাশাপাশি সবাইকে জানান ‘হ্যাপি নিউ ইয়ার’। অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ২০২৬-কে স্বাগত জানিয়ে লেখেন, ‘ওয়েলকামিং ২০২৬’। অন্যদিকে চিত্রনায়িকা ফারিন খান এবং অভিনেত্রী এলিনা শাম্মীও ছবি পোস্ট করে ভক্তদের শুভকামনা জানিয়েছেন।

এদিকে, নতুন বছরের আনন্দের মাঝে জনসচেতনতার বার্তা দেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। আতশবাজির শব্দদূষণ রোধে তিনি লিখেছেন, ‘আতশবাজির শব্দ সবার জন্য আনন্দের নয়। শব্দ নয়, আসুন ভালোবাসা ছড়াই।’ একই সুরে সংগীতশিল্পী সাবরিনা পড়শী বলেন, ‘আমাদের ক্ষণিকের আনন্দ যেন কারো কষ্টের কারণ না হয়। আজকের রাতটা না হয় চুপচাপই কাটুক।’ শিশুদের ও অসুস্থ মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে সবাইকে সংযত হওয়ার আহ্বান জানান তিনি।

ওআ/আপ্র/১/১/২০২৬

সংশ্লিষ্ট খবর

অপারেশন টেবিলে শুয়েও গাইলেন সোনু নিগম
০৯ আগস্ট ২০২৬

অপারেশন টেবিলে শুয়েও গাইলেন সোনু নিগম

মুহূর্তটা বিরল, ব্যতিক্রম। অপারেশন কক্ষ। টেবিলে শুয়ে আছেন রোগী। তার পাশে ডাক্তাররা প্রস্তুত সার্জারি...

হলিউডে বাড়ছে বয়স্ক নারী ও কমবয়সী পুরুষের গল্প
০৯ আগস্ট ২০২৬

হলিউডে বাড়ছে বয়স্ক নারী ও কমবয়সী পুরুষের গল্প

হলিউডের সিনেমা ও টেলিভিশনে সম্পর্কের প্রচলিত চিত্র বদলাতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে বয়সে বড় পুরুষ ও ক...

ওমরাহ করতে সৌদি আরবে যেতে চেয়েছিলেন ডন
০৯ আগস্ট ২০২৬

ওমরাহ করতে সৌদি আরবে যেতে চেয়েছিলেন ডন

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলার চার নম্বর আসামি খল চরিত্রের অভিনয়শিল্পী ডন...

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
০৯ আগস্ট ২০২৬

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী আশরাফুল হক ডনকে গ্র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত, জানালেন জয়সওয়াল

বাংলাদেশের বর্তমান বৈধ ও গঠিত সরকারের বিষয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য সমর্থন করে না নয়াদিল্লি। শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন। তিনি বলেন, “এই অনুষ্ঠান সম্পর্কে আমাদের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে। আমি আবারো সেটিই বলছি। এটি একটি বেসরকারি সংবাদমাধ্যম আয়োজিত অনুষ্ঠান ছিল, যেখানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না।” প্রিয় পাঠক. আপনি কি মনে করেন ভারত সঠিক বলেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে