গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আনুশকাকে ‘অশিক্ষিত তারকা’ বলে কটাক্ষ!

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৪২ পিএম, ০৪ জুন ২০২৬ | আপডেট: ১৬:৫৩ এএম ২০২৬
আনুশকাকে ‘অশিক্ষিত তারকা’ বলে কটাক্ষ!
ছবি

ছবি সংগৃহীত

বলিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা আনুশকা শর্মা। দীর্ঘ আট বছর ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। সিনেদুনিয়ার লাইমলাইটের আড়ালে আনুশকার জীবন এখন অনেকটাই পারিবারিক ব্যস্ততায় থিতু। 

 

তবে এবার হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি প্রেম উজাড় করে কটাক্ষের সম্মুখীন হতে হল অভিনেত্রীকে। চিকিৎসা শাস্ত্রে হোমিওপ্যাথি বনাম অ্যালোপ্যাথির বিতর্ক নতুন নয়! দীর্ঘদিনের চলমান এই বিতর্কে এবার অনুশকার পোস্ট যেন নতুন করে আলোচনার জন্ম দিল। 

সম্প্রতি সামাজিকমাধ্যমে হোমিওপ্যাথি প্রীতি নিয়ে একটি পোস্ট করেছিলেন অভিনেত্রী। 

 

যেখানে হোমিওপ্যাথি চিকিৎসক রঞ্জন শঙ্করনকে সংশ্লিষ্ট চিকিৎসা শাস্ত্র নিয়ে আলোচনা করতে দেখা যায়। সেই পোস্টের মাধ্যমেই আনুশকা জানান, তার ব্যক্তিগতজীবনে হোমিওপ্যাথির গুরুত্বপূর্ণ অপরিসীম।


ওই চিকিৎসকেরও প্রশংসা করে অভিনেত্রী লেখেন, ‘আমার জীবনে হোমিওপ্যাথির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ডা. রঞ্জন শঙ্করন সেই যাত্রার এক অবিচ্ছেদ্য অংশ। স্বাস্থ্য এবং সচেতন জীবনযাপন সম্পর্কে তার গভীর অন্তর্দৃষ্টিকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। 

এমন পোস্টের পরই সমালোচনার শিকার হতে হয় আনুশকাকে। কিন্তু কী এমন ছিল ওই ভিডিওতে যার কারণে ‘অশিক্ষিত তারকা’ বলে কটাক্ষ শুনতে হল অভিনেত্রীকে? ওই ভিডিওটিতে আসলে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় হোমিওপ্যাথির ভূমিকার উপর আলোকপাত করা হয়। 

বিভিন্ন চিকিৎসা পদ্ধতির মধ্যে পারস্পরিক প্রতিযোগিতার পরিবর্তে সহযোগিতার উপর জোর দেওয়ার কথা বলেন চিকিৎসক শঙ্করন। তিনি জানান, হোমিওপ্যাথিকে একটি বৃহত্তর চিকিৎসা ব্যবস্থার অংশ হিসেবে দেখা উচিত। 

একই সাথে তিনি এও স্বীকার করেন যে, প্রতিটি চিকিৎসা পদ্ধতিরই নিজস্ব কিছু সীমাবদ্ধতা রয়েছে।


তিনি বলেন, হোমিওপ্যাথি কোনও নির্দিষ্ট রোগের চিকিৎসা করে না, বরং এটি মানুষকে ভিতর থেকে নিরাময় করে। সকলেই হোমিওপ্যাথি চিকিৎসা করাতে পারেন। 

কিন্তু এটা কি পুরোপুরি রোগ নিরাময় করতে পারে? চিকিৎসক জানান, অন্য যে কোনও চিকিৎসা পদ্ধতির মতোই এরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। 

 

যেহেতু আধুনিক চিকিৎসাবিজ্ঞানের কাছে ‘মাল্টিপল স্ক্লেরোসিস’, অ্যালার্জি বা একজিমার মতো রোগের কোনও দীর্ঘমেয়াদী সমাধান নেই, তাই আমি বলব, আধুনিক চিকিৎসকরাও অনেক সময় এই ধরনের রোগের চিকিৎসার জন্য তাদের রোগীদের হোমিওপ্যাথি চিকিৎসার নিদান দেন। আমরা এখন ‘সমন্বিত চিকিৎসা ব্যবস্থা’র যুগে বাস করছি। 

 

আমরা কোনও একটি নির্দিষ্ট পদ্ধতির শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে আসিনি। এখন আর বিষয়টি এমন নয় যে, ‘হয় এটি, নয় ওটি’, বরং প্রতিটি চিকিৎসা পদ্ধতিরই শক্তি এবং সীমাবদ্ধতা সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকা প্রয়োজন। 

অনুশকার পোস্ট করা এমন ভিডিও দেখেই সমালোচনা করেন যকৃৎ-রোগ বিশেষজ্ঞ সিরিয়াক অ্যাবি ফিলিপস। 

যিনি ‘দ্য লিভার ডক’ নামেই সামাজিকমাধ্যমে পরিচিত। সেই ভিডিও দেখে আনুশকা তো বটেই এমনকী হোমিওপ্যাথি চিকিৎসক ডা. রঞ্জন শঙ্করনকেও ছাড়েননি তিনি। 

অ্যাবি ফিলিপসের কথায়, ‘এ তো সাপ্লিমেন্ট বিক্রেতা, হাতুড়ে ডাক্তার!’ পাশাপাশি আনুশকাকে ‘অশিক্ষিত তারকা’ বলেও কটাক্ষ করেন তিনি।

তার কথায়, হোমিওপ্যাথি হল পানি, অ্যালকোহল এবং চিনি দিয়ে তৈরি ‘ওষুধ’। তাই আপনি এমন সব শৌখিন চিনির বড়ির জন্য চড়া দাম গুনছেন, যার মধ্যে আসলে বিন্দুমাত্র ঔষধিগুন নেই।

 


ডিসি/আপ্র/০৪/০৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

সুযোগ পেলে মিমের সঙ্গে নায়ক হবেন আলমগীর
১১ সেপ্টেম্বর ২০২৬

সুযোগ পেলে মিমের সঙ্গে নায়ক হবেন আলমগীর

কিংবদন্তি অভিনেতা আলমগীর তাঁর দীর্ঘ অভিনয়জীবনে সমসাময়িক অনেক নায়িকার পাশাপাশি পরবর্তী প্রজন্মের অভিন...

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’
১১ সেপ্টেম্বর ২০২৬

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’

পাকিস্তানের কোক স্টুডিওর জনপ্রিয় গান ‘পাসুরি’ ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। ২০২২ সাল...

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা
১০ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা

ইতালির ভেনিসে হামলা ও হেনস্থার শিকার হওয়ার পর দেশ-বিদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন অভিনেত্র...

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা
১০ সেপ্টেম্বর ২০২৬

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। ৬২তম মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে