গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তারকাদের বাদ দিয়ে ত্যাগীদের মূল্যায়ন, বিএনপিকে ‘লাল সালাম’ ন্যানসির

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪০ পিএম, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ২০:৩২ এএম ২০২৬
তারকাদের বাদ দিয়ে ত্যাগীদের মূল্যায়ন, বিএনপিকে ‘লাল সালাম’ ন্যানসির
ছবি

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন দৌড়ে শোবিজ অঙ্গনের তারকারা আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত ছিটকে পড়েছেন তারা। রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীনদের মতো হেভিওয়েট তারকারাও পাননি দলীয় মনোনয়ন। 

গত সোমবার (২০ এপ্রিল) থেকেই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। এ প্রসঙ্গে এবার মুখ খুলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। সিদ্ধান্তের প্রশংসা করে বিএনপিকে ‘লাল সালাম’ জানিয়েছেন তিনি।


২১ এপ্রিল নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে ন্যানসি লিখেছেন,“গায়িকা, নায়িকা, অভিনেত্রী, মডেল- এসব তারকাদের শো- পিস না বানিয়ে ত্যাগী, যোগ্য ও রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই লাল সালাম।”


ন্যানসির এই বক্তব্যে মন্তব্যের ঘরেও সমর্থনের ঝড় দেখা গেছে। অনেকেই তার মতের সঙ্গে একমত পোষণ করেছেন। কেউ লিখেছেন, “এজন্যই আপনাকে এত পছন্দ প্রিয় শিল্পী।” আবার কেউ বলেছেন, “আপনার সঙ্গে আমিও একমত।” 

গত ১০ এপ্রিল থেকে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি। তিন দিনে প্রায় এক হাজার ৩০০ জন প্রার্থী ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে ছিলেন কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, দিলরুবা খান, দিঠি আনোয়ার, ফারহানা চৌধুরী, রিনা খান ও রুকাইয়া জাহান চমকসহ শোবিজ অঙ্গনের একাধিক পরিচিত মুখ। তবে গত ২০ এপ্রিল প্রকাশিত চূড়ান্ত তালিকা থেকে জানা যায়, মনোনয়ন পাননি কোনো তারকাই। 

দলটির এই সিদ্ধান্তকে কেউ দেখছেন ইতিবাচক দৃষ্টিতে, আবার কেউ করছেন ভিন্ন মত। তবে ন্যানসির মন্তব্য নতুন করে এ আলোচনা আরও জোরালো করেছে।

 


 ডিসি/আপ্র/২১/০৪/২০২৬

সংশ্লিষ্ট খবর

সুযোগ পেলে মিমের সঙ্গে নায়ক হবেন আলমগীর
১১ সেপ্টেম্বর ২০২৬

সুযোগ পেলে মিমের সঙ্গে নায়ক হবেন আলমগীর

কিংবদন্তি অভিনেতা আলমগীর তাঁর দীর্ঘ অভিনয়জীবনে সমসাময়িক অনেক নায়িকার পাশাপাশি পরবর্তী প্রজন্মের অভিন...

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’
১১ সেপ্টেম্বর ২০২৬

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’

পাকিস্তানের কোক স্টুডিওর জনপ্রিয় গান ‘পাসুরি’ ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। ২০২২ সাল...

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা
১০ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা

ইতালির ভেনিসে হামলা ও হেনস্থার শিকার হওয়ার পর দেশ-বিদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন অভিনেত্র...

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা
১০ সেপ্টেম্বর ২০২৬

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। ৬২তম মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে