গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘রবীন্দ্রপদক’ পেলেন অধ্যাপক সৈয়দ আকরম হোসেন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৯ পিএম, ১২ এপ্রিল ২০২৬ | আপডেট: ২৩:৩৫ এএম ২০২৬
‘রবীন্দ্রপদক’ পেলেন অধ্যাপক সৈয়দ আকরম হোসেন
ছবি

‘রবীন্দ্রপদক’ ও গুণিসম্মাননা পেয়েছেন অধ্যাপক সৈয়দ আকরম হোসেন -ছবি সংগৃহীত

‘রবীন্দ্রপদক’ ও গুণিসম্মাননা পেয়েছেন অধ্যাপক সৈয়দ আকরম হোসেন।

শনিবার (১১ এপ্রিল) জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪৪তম বার্ষিক অধিবেশনের সমাপনী অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেওয়া হয়।

আকরম হোসেন বলেন, আমি আত্মিক জায়গা থেকে ঘোষণা করছি, আজকের এই পদকপ্রাপ্তি আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের। আমি সংশ্লিষ্টদের কাছে ঋণী।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল থেকে ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শুরু হয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের বার্ষিক অধিবেশন। সম্মেলনের উদ্বোধন করেন এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

শনিবার সম্মেলনের সমাপনী দিনের কর্মসূচি শুরু হয় সকাল ৯টায়। সারা দেশ থেকে আসা প্রতিনিধিরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অপর্ণ করেন। সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বর্তমান সভাপতি মফিদুল হক এবং সাধারণ সম্পাদক লিলি ইসলামকে নিজ পদে রেখেই ৬১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়। এছাড়া বুলবুল ইসলাম নির্বাহী সভাপতি এবং জহিরুল হক খানকে কোষাধ্যক্ষ করা হয়।

বর্তমানে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সক্রিয় শাখা রয়েছে ৮২টি। সংগঠনের লক্ষ্য সকল প্রতিবন্ধকতা দূর করে বাঙালির জাতীয় সংস্কৃতির সুষ্ঠু ও স্বাভাবিক বিকাশের ধারাকে সমৃদ্ধ ও গতিশীল করে তুলতে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা।
সানা/আপ্র/১২/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা
১০ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা

ইতালির ভেনিসে হামলা ও হেনস্থার শিকার হওয়ার পর দেশ-বিদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন অভিনেত্র...

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা
১০ সেপ্টেম্বর ২০২৬

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। ৬২তম মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার...

অন্তর্জালে ১ বিলিয়নের ক্লাবে ‘জানজিরিন’
১০ সেপ্টেম্বর ২০২৬

অন্তর্জালে ১ বিলিয়নের ক্লাবে ‘জানজিরিন’

একসময় ইউটিউবে কোনো একক নাটকের ১০০ কোটি বা এক বিলিয়ন ভিউ পাওয়া ছিল অবিশ্বাস্য কল্পনাকথা। তবে সময় বদলে...

মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালে বাংলাদেশের প্রতিনিধি অনন্যা ফাতিমা
১০ সেপ্টেম্বর ২০২৬

মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালে বাংলাদেশের প্রতিনিধি অনন্যা ফাতিমা

 ফ্যাশন মডেল ও হোস্ট অনন্যা ফাতিমা এবার ‘মিস গ্র্যান্ড বাংলাদেশ’ হিসেবে আন্তর্জাতিক মঞ্চে বাংলা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 25 মিনিট আগে