গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৩ জুন ২০২৬

মেনু

ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৪৪ পিএম, ০৭ মার্চ ২০২৬ | আপডেট: ০২:৪০ এএম ২০২৬
ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’
ছবি

ছবি সংগৃহীত

 ঈদকে ঘিরে প্রতি বছরই নতুন সিনেমা মুক্তির ঘোষণা আসে। এবারও শুরুতে এক ডজনের বেশি সিনেমার নাম শোনা গেলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই তালিকা ছোট হয়ে আসছে। নানা কারণে কয়েকটি ছবির মুক্তি এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। এর মধ্যে আলোচনায় রয়েছে ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’। 

রায়হান খান পরিচালিত কোর্টরুম ড্রামা ‘ট্রাইব্যুনাল’ শুরুতে রোজার ঈদে মুক্তির পরিকল্পনা করা হয়েছিল। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই ছবির গল্প গড়ে উঠেছে ২০১১ সালে চট্টগ্রামে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনার প্রেক্ষাপটে। সে সময় এক নারীকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন তুলেছিল। সেই ঘটনার অনুপ্রেরণাতেই ছবির কাহিনি নির্মাণ করেছেন পরিচালক।

 সিনেমাটিতে ব্যারিস্টারের চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। এছাড়া আরও অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ, তারিক আনাম খান, সাবেরী আলম, আদর আজাদসহ অনেকে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছবিটির কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। প্রায় ৭০ শতাংশ কাজ সম্পন্ন হলেও বাকি অংশের শুটিং শেষ করতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।

বিশেষ করে অভিনেত্রী তানিয়া বৃষ্টির কিছু দৃশ্য ধারণ বাকি রয়েছে। অসুস্থতার কারণে তার শুটিং পিছিয়ে যাওয়ায় ছবিটির কাজেও বিলম্ব হচ্ছে। এ অবস্থায় রোজার ঈদে ছবিটি মুক্তি পাওয়া কঠিন বলেই ধারণা করা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে কোরবানির ঈদকে সামনে রেখে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হতে পারে।


অন্যদিকে সাইফ চন্দন পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা ‘মালিক’ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ছবিটিতে জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। নির্মাতা আগে জানিয়েছিলেন, ছবিটির শুটিং শেষ হয়েছে এবং কিছু প্যাচ শট ও পোস্ট-প্রোডাকশনের কাজ চলছিল। তবে তাড়াহুড়ো করে সিনেমা মুক্তি দিতে চান না বলে জানিয়েছেন তিনি। 

একই সময়ে একাধিক বড় বাজেটের সিনেমা মুক্তির সম্ভাবনাও বিবেচনায় রাখা হয়েছে। সাইফ চন্দন বলেন, “চাইলেই ঈদে সিনেমাটি মুক্তি দিতে পারতাম।

 কিন্তু তাড়াহুড়ো করে কাজ শেষ করতে চাই না। ঈদে বড় বাজেটের বেশ কয়েকটি সিনেমা আসার কথা রয়েছে। তাই ঝুঁকি নিতে চাইনি। সব মিলিয়ে আপাতত ঈদের মুক্তির পরিকল্পনা থেকে সরে এসেছি।” তবে প্রেক্ষাগৃহে ‘মালিক’ না এলেও ঈদে দর্শকদের সামনে আসছে আরিফিন শুভর নতুন কাজ। তার অভিনীত ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’ মুক্তি পেতে যাচ্ছে অনলাইনে। সত্তরের দশকের প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজে ‘জিমি রায়’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে রয়েছেন ভারতের অভিনেত্রী সৌরসেনী মৈত্র।


এবারের রোজার ঈদে শুরুতে ‘প্রিন্স: ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’, ‘পিনিক’সহ বেশ কয়েকটি সিনেমার নাম শোনা গেলেও শেষ পর্যন্ত কোন কোন ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তা এখনো নিশ্চিত নয়। চলচ্চিত্রসংশ্লিষ্টদের মতে, প্রস্তুতি ও প্রচারণার অগ্রগতির ওপর নির্ভর করেই শেষ মুহূর্তে ঈদের সিনেমার চূড়ান্ত তালিকা নির্ধারণ হবে।

 

ডিসি/আপ্র/ ৭/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিশ্বকাপ উন্মাদনায় মেতেছেন বিনোদন অঙ্গনের তারকারাও
১১ জুন ২০২৬

বিশ্বকাপ উন্মাদনায় মেতেছেন বিনোদন অঙ্গনের তারকারাও

আজ রাতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬। সারা বিশ্বের মতো বিশ্বকাপ-জ্বরে কাবু বাংলাদেশও। অন্য সবার মত...

কাল শুরু শিল্পকলায় আট দিনব্যাপী উৎসবে প্রথম নাটক ‘চোরের নাম চরণদাস’
১১ জুন ২০২৬

কাল শুরু শিল্পকলায় আট দিনব্যাপী উৎসবে প্রথম নাটক ‘চোরের নাম চরণদাস’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ৮ দিনব্যাপী ‘নতুন নাটকের উৎ...

অপু ব্রাজিলের কট্টর সমর্থক হলেও পুত্র জয়ের পছন্দ আর্জেন্টিনা
১১ জুন ২০২৬

অপু ব্রাজিলের কট্টর সমর্থক হলেও পুত্র জয়ের পছন্দ আর্জেন্টিনা

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। অভিনয়ের ব্যস্ততার মাঝেও খেলাধুলার প্রতি তার আগ্রহের ক...

লাশ উত্তোলন সিদ্ধান্তকে সালমান শাহের মা নীলার ‘প্রহসন’ আখ্যা
১১ জুন ২০২৬

লাশ উত্তোলন সিদ্ধান্তকে সালমান শাহের মা নীলার ‘প্রহসন’ আখ্যা

মৃত্যুর প্রায় ৩০ বছর পর জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই