গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কমিটমেন্টে অনড় শাকিব, রোজা রেখেই টানা শুটিং!

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩০ পিএম, ০৩ মার্চ ২০২৬ | আপডেট: ১৮:১৯ এএম ২০২৬
কমিটমেন্টে অনড় শাকিব, রোজা রেখেই টানা শুটিং!
ছবি

ছবি সংগৃহীত

পবিত্র রমজান মাসেও থেমে নেই ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি টার্গেট করে বর্তমানে ভারতে চলছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘প্রিন্স’-এর শুটিং করছেন। 

জানা গেছে, নিয়মিত রোজা রেখে শাকিব খান শুটিং করে যাচ্ছেন। ব্যস্ত সময়সূচির মধ্যেও বরাবরের মতো ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করছেন এই তারকা।


শুটিং সংশ্লিষ্ট সূত্র চ্যানেল আই অনলাইনকে জানায়, সকাল থেকে রাত এমনকি কোনোদিন মধ্যরাত পর্যন্ত টানা শুটিং করলেও রোজা পালন করছেন শাকিব খান। শুটিং সেটে ইফতারের জন্য রাখা হচ্ছে বিশেষ আয়োজন। 

ইন্ডিয়ান টেকনিক্যাল টিম, ক্রু এবং সহকর্মীরাও শাকিবের আন্তরিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করছেন বলে জানিয়েছে শুটিং সংশ্লিষ্টরা। ‘প্রিন্স’ পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, শাকিব ভাই রোজা রেখে শুটিং করছেন। 

আমিও রোজা রাখছি। শারীরিকভাবে কিছুটা কষ্ট হলেও কাজের প্রতি শাকিব ভাই তার কমিটমেন্টের চেয়ে আরও বেশি এফোর্ট দিচ্ছেন নইলে আমরা কাজ শেষ করতে পারতাম না।


‘প্রিন্স’ মূলত ধুন্ধুমার অ্যাকশন ধাঁচের সিনেমা। শিরিন সুলতানার প্রযোজনায় শাকিব ছাড়াও এতে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডুসহ অনেকে। খোঁজ নিয়ে জানা যায়, গান বাদে ‘প্রিন্স’র শুটিং প্রায় শেষ। 

চলতি সপ্তাহের শেষে টিজার প্রকাশ হতে পারে। শুটিং চলাকালীন ‘প্রিন্স’ ঈদে প্রদর্শনের জন্য একাধিক সিনেমা হল ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। ধারণা করা যাচ্ছে, ঈদে দেশের শতাধিক সিনেমা হলে মুক্তি পাবে ‘প্রিন্স’।

 

ডিসি/ আপ্র/ ৩/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সুযোগ পেলে মিমের সঙ্গে নায়ক হবেন আলমগীর
১১ সেপ্টেম্বর ২০২৬

সুযোগ পেলে মিমের সঙ্গে নায়ক হবেন আলমগীর

কিংবদন্তি অভিনেতা আলমগীর তাঁর দীর্ঘ অভিনয়জীবনে সমসাময়িক অনেক নায়িকার পাশাপাশি পরবর্তী প্রজন্মের অভিন...

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’
১১ সেপ্টেম্বর ২০২৬

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’

পাকিস্তানের কোক স্টুডিওর জনপ্রিয় গান ‘পাসুরি’ ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। ২০২২ সাল...

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা
১০ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা

ইতালির ভেনিসে হামলা ও হেনস্থার শিকার হওয়ার পর দেশ-বিদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন অভিনেত্র...

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা
১০ সেপ্টেম্বর ২০২৬

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। ৬২তম মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে