গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কলকাতার ক্যাফে কালচারটা খুব ভালো লাগে : তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:১৯ এএম ২০২৬
কলকাতার ক্যাফে কালচারটা খুব ভালো লাগে : তাসনিয়া ফারিণ
ছবি

ছবি সংগৃহীত

অভিনেত্রী তাসনিয়া ফারিণ বর্তমানে অবস্থান করছেন কলকাতায়। দীর্ঘ প্রতীক্ষিত ‘প্রিন্স’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতেই তার এই সফর। এর আগে অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমায় অভিনয় করলেও, এবারই প্রথম কলকাতার অলিগলিতে পুরোদমে শুটিং করার স্বাদ নিচ্ছেন তিনি। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে কলকাতার কাজের অভিজ্ঞতা ও বাংলাদেশে ভারতে শোবিজ নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন এই অভিনেত্রী। শুটিংয়ের ব্যস্ততার মাঝেও কলকাতার রূপ-রসে মজেছেন ফারিণ। 

বিশেষ করে হিন্দুস্তান পার্ক এলাকার ক্যাফে কালচার তাকে দারুণভাবে টেনেছে। অভিনেত্রী বলেন, ‘শুটিংয়ের জন্য ঘোরাঘুরি খুব কম হচ্ছে, তবে কলকাতার ক্যাফে কালচারটা খুব ভালো লাগে। স্পেশালি ওই হিন্দুস্তান পার্কের ওই রাস্তাটায় যে পরিমাণ ক্যাফে আছে ওটা মনে হয় এক মাস ঘুরলেও শেষ হবে না।’


এদিকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কাজের ধরনের মধ্যে যেমন মিল খুঁজে পান ফারিণ, তেমনি চোখে পড়ে কিছু অমিলও। তার কথায়, ‘যেহেতু আমরা একই ভাষায় কথা বলি আমাদের কালচার, খাওয়া-দাওয়া সবকিছু অনেক মিল।’  ‘আমাদের সেন্টিমেন্ট এবং ফ্যামিলি ভ্যালুসের ক্ষেত্রেও আমরা একই সুতোয় গাঁথা বলতে পারি। 

অমিল বলতে দুই ইন্ডাস্ট্রির প্যাটার্ন বা নিয়মগুলো আলাদা। বাংলাদেশে সিনেমা বা ওটিটির ক্ষেত্রে একটু লং টাইম শুটিং হয়, আর নাটকগুলো খুব তাড়াতাড়ি শুট হয়।’ 

দুই দেশের শিল্পীদের আদান-প্রদান নিয়ে তোমার মতামত কী? এমন প্রশ্নের জবাবে তাসনিয়া ফারিণ বলেন, ‘অবশ্যই হওয়া উচিত। এতে ইন্ডাস্ট্রির পরিসর বৃদ্ধি পাবে এবং ইকোনমিক্যালিও মঙ্গলজনক হবে। 

যখন দুই দেশ এক হয়ে কাজ করবে তখন আরও বড় বড় ছবি তৈরি হবে এবং একটা ওয়াইডার অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবে।’
 

ডিসি/আপ্র/২৫/২/২০২৬

সংশ্লিষ্ট খবর

সুযোগ পেলে মিমের সঙ্গে নায়ক হবেন আলমগীর
১১ সেপ্টেম্বর ২০২৬

সুযোগ পেলে মিমের সঙ্গে নায়ক হবেন আলমগীর

কিংবদন্তি অভিনেতা আলমগীর তাঁর দীর্ঘ অভিনয়জীবনে সমসাময়িক অনেক নায়িকার পাশাপাশি পরবর্তী প্রজন্মের অভিন...

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’
১১ সেপ্টেম্বর ২০২৬

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’

পাকিস্তানের কোক স্টুডিওর জনপ্রিয় গান ‘পাসুরি’ ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। ২০২২ সাল...

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা
১০ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা

ইতালির ভেনিসে হামলা ও হেনস্থার শিকার হওয়ার পর দেশ-বিদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন অভিনেত্র...

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা
১০ সেপ্টেম্বর ২০২৬

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। ৬২তম মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে