গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এই ছবিটা তাদের জন্য, যারা আমাকে বোরকা কিনতে বলেছিলেন: বাঁধন

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৪ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৩:০৩ এএম ২০২৬
এই ছবিটা তাদের জন্য, যারা আমাকে বোরকা কিনতে বলেছিলেন: বাঁধন
ছবি

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গন এখন সরগরম। ভোটের পরদিন, শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী বাঁধন।

পোস্টে দুইটি ছবি কোলাজে শেয়ার করেছেন তিনি একটিতে বোরকা পরে আছেন, আর অন্যটিতে মডার্ন পোশাকে দেখা যায়। ছবিগুলির মধ্যে পার্থক্য বোঝাতে তিনি একটি ইঙ্গিতপূর্ণ বার্তাও দিয়েছেন।

বাঁধন লেখেন, এই ছবিটা বিশেষ করে তাদের জন্য, যারা আমাকে ‘বোরকা কিনতে’ বলেছিলেন। তিনি জানান, ছোটবেলা থেকেই দৈনন্দিন জীবনে নিয়মিত বোরকা পরতেন। তার বক্তব্যে বলা হয়, বোরকা তার কাছে শুধুই একটি পোশাক কখনো কখনো এটি পায়জামা ঢাকা দেওয়া বা তেলের চটচটে মাথা লুকানোর মতো সাধারণ কাজ কিংবা জনসম্মুখে ভিড়ে মিশে যাওয়ার জন্য কার্যকর। তিনি আরও জানান, বিষয়টি তার কাছে একেবারেই সাধারণ।

বাঁধন পোস্টে ইতিবাচক বার্তাও দিয়েছেন। নির্বাচনে জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যারা জিতেছেন তাদের জানাই আন্তরিক অভিনন্দন। আর যারা জিততে পারেননি, এই অভিজ্ঞতাটিই একটি বিজয়। তিনি সকলের প্রতি সম্মান ও ঐক্যের বার্তা দিয়ে পোস্টটি শেষ করেন এবং বলেন, এটাই আমাদের দেশ। সম্মান ও ঐক্য নিয়ে আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে। আমি আমার দেশকে ভালোবাসি।

এসি/১৪/২/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা
১০ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা

ইতালির ভেনিসে হামলা ও হেনস্থার শিকার হওয়ার পর দেশ-বিদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন অভিনেত্র...

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা
১০ সেপ্টেম্বর ২০২৬

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। ৬২তম মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার...

অন্তর্জালে ১ বিলিয়নের ক্লাবে ‘জানজিরিন’
১০ সেপ্টেম্বর ২০২৬

অন্তর্জালে ১ বিলিয়নের ক্লাবে ‘জানজিরিন’

একসময় ইউটিউবে কোনো একক নাটকের ১০০ কোটি বা এক বিলিয়ন ভিউ পাওয়া ছিল অবিশ্বাস্য কল্পনাকথা। তবে সময় বদলে...

মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালে বাংলাদেশের প্রতিনিধি অনন্যা ফাতিমা
১০ সেপ্টেম্বর ২০২৬

মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালে বাংলাদেশের প্রতিনিধি অনন্যা ফাতিমা

 ফ্যাশন মডেল ও হোস্ট অনন্যা ফাতিমা এবার ‘মিস গ্র্যান্ড বাংলাদেশ’ হিসেবে আন্তর্জাতিক মঞ্চে বাংলা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই