গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মেনু

সারা রাত ঘুমাতে পারেননি প্রভা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৮:১৩ এএম ২০২৬
সারা রাত ঘুমাতে পারেননি প্রভা
ছবি

ছবি সংগৃহীত

উৎসবমুখর পরিবেশে সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোট উৎসবে অংশ নিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিজ জেলা শরীয়তপুরে গ্রামের বাড়িতে ভোটাধিকার প্রয়োগ করেছেন আলোচিত এই অভিনেত্রী। 

ভোট দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রভা। তিনি জানান, উত্তেজনা ও আনন্দের কারণে গত রাতে ঘুমই হয়নি তার।  


অনুভূতি ব্যক্ত করে সাদিয়া জাহান প্রভা বলেন, “পরিবেশটা একেবারে উৎসবের মতো। ঈদের সময় বাড়িতে এলে যেমন অনুভূতি হয়, ঠিক তেমনই লাগছে। আমি খুবই এক্সাইটেড ছিলাম। সত্যি বলতে, উত্তেজনায় কাল রাতে ঘুমাতে পারিনি।” 


পেশাগত জীবন নিয়ে ব্যস্ত থাকার পরও নিজের শিকড়ে গিয়ে ভোট দেওয়ার কারণ ব্যাখ্যা করেন প্রভা। তার ভাষায়, “অনেকে বলেছেন, ছুটির দিন তাই বাসায় বিশ্রাম নিতে পারতাম। কিন্তু আমি মনে করি, দেশের জন্য আমার একটি ভোটও গুরুত্বপূর্ণ। 

সেই দায়িত্ববোধ থেকেই শরীয়তপুরে এসেছি। ধর্ম ও সংস্কৃতির সমন্বয়ে বেড়ে ওঠা প্রভার জীবনকে গঠন করেছে। সকালে কোরআন শিক্ষা, স্কুলে পড়াশোনা, বিকালে গান বা ছবি আঁকা—সব মিলিয়ে তার শৈশব কেটেছে এক সমন্বিত পরিবেশে।

 তিনি হামদ-নাত ও দেশাত্মবোধক গানে পুরস্কার পাওয়ার কথাও মনে করিয়ে দেন। দেশ নিয়ে প্রত্যাশার কথাও ব্যক্ত করেছেন প্রভা। তার মতে, “আমি যে বাংলাদেশে বড় হয়েছি, সেই বাংলাদেশই চাই। ৭১-এর চেতনা, ২১-এর আত্মিক সম্পর্ক, বইমেলা, ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, পহেলা ফাল্গুন, পহেলা বৈশাখ—সবই চাই। 

পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষও যেন শান্তিপূর্ণভাবে তাদের উৎসব পালন করতে পারেন, সেটাও চাই। 

 

একটি সুন্দর ও শান্তিপূর্ণ বাংলাদেশ চাই।” ভোটের দিনটিকে নিজের জীবনের বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করে প্রভা বলেন, “শৈশবের মতোই সম্প্রীতিময় একটি বাংলাদেশ দেখার প্রত্যাশা।”
 

সংশ্লিষ্ট খবর

‘মঞ্চে উঠলেই মৃত্যুকে দেখতাম’, ভয় নিয়ে মুখ খুললেন এ আর রহমান
২৬ অক্টোবর ২০২৬

‘মঞ্চে উঠলেই মৃত্যুকে দেখতাম’, ভয় নিয়ে মুখ খুললেন এ আর রহমান

স্টুডিওতে সুরের জাদু ছড়ালেও একসময় মঞ্চে উঠে দর্শকের সামনে গান পরিবেশন করতে ভীষণ ভয় পেতেন অস্কারজয়ী স...

টাইগার নয়, আমির খানকে গুলি করতে চেয়েছিল হামলাকারীরা
২৬ অক্টোবর ২০২৬

টাইগার নয়, আমির খানকে গুলি করতে চেয়েছিল হামলাকারীরা

টাইগার শ্রফের ওপর গুলির ঘটনার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের বরাত দিয়ে প্রকাশিত প্রত...

ক্ষুব্ধ সোহেল রানা
২৬ অক্টোবর ২০২৬

ক্ষুব্ধ সোহেল রানা

একাত্তরের রণাঙ্গনের এক বীর মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নায়ক, পরিচা...

অবশেষে বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম
২৬ অক্টোবর ২০২৬

অবশেষে বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

অবশেষে বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলমজাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের শূন্যপদে উপ-নির্বাচনে প্রা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে