গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

ভোট নিয়ে সরব, তারকাদের ‘সুন্দর বাংলাদেশ’-এর প্রত্যাশা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৯:১৭ এএম ২০২৬
ভোট নিয়ে সরব, তারকাদের ‘সুন্দর বাংলাদেশ’-এর প্রত্যাশা
ছবি

ছবি সংগৃহীত

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে সারাদেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে সাধারণ মানুষের পাশাপাশি রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও।

 সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাদের ভোটকেন্দ্রে উপস্থিতির ছবি ও ভিডিও। কেউ লাইনে দাঁড়িয়ে, কেউ আবার গণমাধ্যমের সঙ্গে কথা বলে নাগরিক দায়িত্ব পালনের কথা জানান। তারকারা বলেন, ভোট দেওয়া শুধু অধিকার নয়, দায়িত্বও। সচেতন নাগরিক হিসেবে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তারা।


ভোট প্রদান শেষে নির্বাচনী পরিবেশ, নিরাপত্তা ও ভোটার উপস্থিতি নিয়ে নিজেদের অভিজ্ঞতাও শেয়ার করেন অনন্ত জলিল, বর্ষা, ওমর সানী, মিষ্টি জান্নাত, আয়েশা খান, আশফাক নিপুণসহ অনেকে। মোহাম্মদপুরের একটি ভোট প্রদান শেষে অনন্ত জলিল বলেন, আগে কেন্দ্রে গেলে বিভিন্ন প্রার্থীর লোকরা এসে ভোট চাইতো। কিন্তু এখন পরিবেশ একদমই আলাদা। এছাড়া পোলিং অফিসারের কাছাকাছি গিয়েও বিভিন্ন দলের লোকরা গিয়ে দাঁড়িয়ে থাকতো।

 এবার কেন্দ্রে এসে দেখলাম এসব একদমই নেই। খুব দারুণ পরিবেশ। এবারের মতো এতো সুন্দর, শৃঙ্খলাভাবে কেন্দ্র আগে দেখিনি। স্বাধীনভাবে নিজের পছন্দে ভোট দিয়েছি। বর্ষা বলেন, ভোট হচ্ছে পবিত্র জিনিস। একটি ভোট আগামী বছর আমাদের সবাইকে লিড দিবে। মার্কা গুরুত্বপূর্ণ নয়, যে ব্যক্তিকে সবসময় পাওয়া যাবে, যিনি উপকারে আসবেন তাকে বেছে নেয়া উচিত বলে মনে করি। নায়ক ওমর সানী আগেই ঘোষণা দিয়েছেন তিনি ধানের শীষে ভোট দেবেন। 

ঢাকা ১৭ আসনের ভোটার হিসেবে গুলশানের একটি কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ওমর সানী বলেন, আগামীতে সুন্দর বাংলাদেশ দেখতে চাই। সেই সুন্দর দেশের প্রধানমন্ত্রী তারেক সাহেবকে (তারেক রহমান) চাই। আমি যেখানে ভোট দিয়েছি আলহামদুলিল্লাহ্ অনেক ভালো পরিবেশ। আমি চাইবো, এমন ভোটের পরিবেশ যেন সারা বাংলাদেশে থাকে।


তমা মির্জা দুপুর ১টার দিকে রাজধানীর বাড্ডায় মহানগর কলেজ কেন্দ্রে গিয়ে ভোট দেন। তিনি বলেন, জীবনে প্রথম ভোট দিলাম। পরিবেশ অনেক ভালো লেগেছে। এর আগে ওভাবে ভোট দেয়ার সুযোগ হয়নি। আমি চাইবো, আগামীতেও যেন এমন সুন্দর পরিবেশে ভোট দেয়ার সুযোগ থাকে। দেশের প্রত্যেক নাগরিক এভাবে ভোট দেয়ার স্বাধীনতা ও সুযোগ পায়।

 যেই আমাদের রাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে আসবেন তার কাছে চাওয়া থাকবে আমাদের রাষ্ট্রের নাগরিকের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন ঠিক থাকে। নির্মাতা আশফাক নিপুন ভোট দিতে বুধবার চট্টগ্রামে যান। তিনি সেখানকার একটি কেন্দ্রে ভোট প্রদান শেষে বলেছেন, “তারুণ্যের প্রথম ভোট, নতুন বাংলাদেশের পক্ষে হোক।” এক ভিডিও বার্তার ক্যাপশনে তিনি জানান, সকাল সাড়ে সাতটায় কেন্দ্রে পৌঁছান তিনি।

 লাইনে অপেক্ষা করে সকাল ৮টা ১০ মিনিটে ভোট দেন। মহানগর নির্মাতার ভাষ্য, কেন্দ্রের পরিবেশ ছিল শান্ত ও সুন্দর। ভোটারদের মধ্যে ছিল উৎসাহ, আর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও ছিলেন আন্তরিক। ভোট দিতে পেরে ভালো লাগার কথাও উল্লেখ করেন তিনি। সাফা কবির ভোট প্রদান করে লেখেন, ভোট ডান, একজন সচেতন নাগরিক হিসেবে আমি আমার ভোটি দিয়েছি। অভিনেত্রী চমক লিখেছেন, ভোটটা দিয়েই দিলাম ষ মাত্র ৫ মিনিটে ষ ভোটকেন্দ্রে সবাই পরিবার পরিজন নিয়ে ভোট দিচ্ছে, দেখেই ভালো লাগছে। হ্যাপি ভোটিং বাংলাদেশ।


নায়িকা মিষ্টি জান্নাত ঢাকা ১৭ আসনের ভোটার। ভোট প্রদান শেষে তিনি বলেন, পরিচিত অনেকে বলেছে দেশের এই অবস্থায় ভোট দিতে যেও না। কিন্তু আমি বলেছি, ভোট দিতে না গেলে দেশের অবস্থা ভালো হবে না। এজন্য আমি ভোট দিতে এসেছি। 

সুন্দরভাবে ভোট দিয়েছি। আমি যাকে ভোট দিয়েছি সেই জিতবে। তবে কাকে ভোট দিয়েছি সেটা বলা যাবে না। অভিনেত্রী আইশা খান ভোট প্রদান শেষে ছবি পোস্ট করে লিখেছেন, নাগরিক দায়িত্ব হিসেবে আমি ভোট প্রদান করেছি। আপনিও ভোট দিন। 

দলবদ্ধভাবে নওগাঁর রাধানগর ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন অভিনেতা মনোজ প্রামাণিক। ভোট দিয়ে ছবি পোস্ট করে লেখেন, ভোটাধিকার প্রয়োগ করলাম।আপনারাও ভোট দিন।

 

ডিসি/আপ্র/১২/০২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার
০৪ অক্টোবর ২০২৬

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার

কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। এক যুগ ধরে অনু...

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী
০৪ অক্টোবর ২০২৬

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী

কথায় আছে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। সেটারই যেন প্রমাণ দিলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী কোয়েল মল...

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়
০৪ অক্টোবর ২০২৬

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ‘কাট-পিস’ নামের সিনেমা বানিয়েছেন ইফফাত জাহান মম। দুর্গাপূজা ঘি...

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা
০৪ অক্টোবর ২০২৬

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা

কানাডার টরন্টোতে বসতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে