গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

মায়ের আশীর্বাদে মুছে যাক অশুভ শক্তি ও সব অন্ধকার: মন্দিরা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৪ পিএম, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৪৭ এএম ২০২৬
মায়ের আশীর্বাদে মুছে যাক অশুভ শক্তি ও সব অন্ধকার: মন্দিরা
ছবি

ছবি সংগৃহীত

শারদীয় দুর্গাপূজার উৎসবে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উৎসবের রঙে মুখর চারপাশ। মন্দিরে মন্দিরে চলছে দেবী দুর্গার আরাধনা। এই উৎসবের আনন্দে শামিল হয়েছেন ঢালিউড অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীও।


পূজার সাজে বিভিন্ন মন্দিরে ঘুরে বেড়ানোর মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিচ্ছেন তিনি। পাশাপাশি সবার জন্য জানিয়েছেন ভালোবাসা, শান্তি ও সম্প্রীতির বার্তা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভক্ত-অনুরাগীসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন মন্দিরা। 

দেবী দুর্গার কাছে প্রার্থনা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘শুভ্র আলো, শঙ্খধ্বনি আর ঢাকের তালে আবারও ধরায় আগমন মা দূর্গার। মায়ের চরণে জানাই শতকোটি প্রণাম। তার আশীর্বাদে পৃথিবী থেকে মুছে যাক সব অশুভ শক্তি, দূর হোক দুঃখ-কষ্ট, আর ঘুচে যাক সব অন্ধকার।’


শুধু পূজার শুভেচ্ছা নয়, সবার জীবনে শান্তি ও সমৃদ্ধিও কামনা করেছেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘প্রতিটি হৃদয় ভরে উঠুক ভালোবাসা, শান্তি, সম্প্রীতি আর আনন্দে। মা দুর্গা সবার জীবনে বয়ে আনুন সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও অফুরন্ত মঙ্গল। জয় মা দুর্গা! শুভ শারদীয়া।’ 

মন্দিরার এই শুভেচ্ছাবার্তায় উঠে এসেছে অশুভ শক্তির বিনাশ, মানুষের দুঃখ-কষ্ট দূর হওয়া এবং সবার মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যাশা। উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি তার এই বার্তা ছুঁয়ে যাচ্ছে ভক্ত-অনুরাগীদেরও। 

 

২০১২ সালে একটি টেলিভিশন রিয়েলিটি শোতে অংশ নেওয়ার মধ্য দিয়ে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেন মন্দিরা চক্রবর্তী। পরবর্তী সময়ে নাটক, বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে কাজ করে পরিচিতি পান তিনি। 

ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন ঢালিউডের চিত্রনায়িকা হিসেবে। ২০২৪ সালে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মন্দিরার। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। 

 

তার অভিনীত অন্যান্য সিনেমার মধ্যে রয়েছে ‘নীল চক্র’ ও ‘ডিয়ার বাংলাদেশ’।


ডিসি/আপ্র/২১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার লন্ডনের উৎসবে বাংলাদেশের ‘দেলুপি’
২১ অক্টোবর ২০২৬

এবার লন্ডনের উৎসবে বাংলাদেশের ‘দেলুপি’

তিন দিন আগেই উত্তর আমেরিকার তাসভির চলচ্চিত্র উৎসবে চমক দেখিয়েছে মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’। সি...

ভেপিংয়ের অভ্যাসে বদলে গেছে কণ্ঠস্বর, আক্ষেপ সেলেনা গোমেজের
২১ অক্টোবর ২০২৬

ভেপিংয়ের অভ্যাসে বদলে গেছে কণ্ঠস্বর, আক্ষেপ সেলেনা গোমেজের

ভেপিংয়ের অভ্যাসের কারণে নিজের কণ্ঠস্বরের পরিবর্তন নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন জনপ্রিয় মার্কিন সংগীতশিল...

বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদ, নতুন প্রেমে জেনিফার লোপেজ
২১ অক্টোবর ২০২৬

বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদ, নতুন প্রেমে জেনিফার লোপেজ

বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে জড়ালেন হলিউড অভিনেত্রী জেনিফার লোপেজ। অভিনেতা ব্রেট গ...

অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
২১ অক্টোবর ২০২৬

অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!

একসময় নিয়মিত পর্দায় দেখা গেলেও বর্তমানে আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সেই ব্যস্ততা কমেছে। লাই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই