গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মেনু

বিচারকের আসনে জয়া আহসান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৮ পিএম, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:১৯ এএম ২০২৬
বিচারকের আসনে জয়া আহসান
ছবি

ছবি সংগৃহীত

রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’। প্রতিযোগিতার সিজন ৯-এ বিচারকের আসনে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। এক ভিডিও বার্তায় খবরটি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী। 

এর আগে রিয়েলিটি শোর বিচারকের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকলেও রান্নার অনুষ্ঠানে এবারই প্রথম বিচারকার্যে দেখা যাবে জয়া আহসানকে।


ভিডিও বার্তায় এই অভিনেত্রী বলেন, ‘কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনী সিজন ৯-এ বিচারক হিসেবে আমি থাকছি। যারা রান্না করতে ভালোবাসেন বা রান্না নিয়ে নানা রকম স্বপ্ন দেখেন তাদের জন্য এই আয়োজন। ২০ বছর ধরে এমন অনেক রাঁধুনীর জীবন বদলের রেসিপি হচ্ছে সেরা রাঁধুনী। 

 

সেই রাঁধুনীদের সঙ্গে শিগগিরই দেখা হচ্ছে সেরা রাঁধুনীর মঞ্চে।’ জয়া আহসানের সঙ্গে সেরা রাঁধুনীর নতুন এই সিজনে বিচারক হিসেবে থাকবেন দুই পেশাদার শেফ শুভব্রত মৈত্র এবং শাহিদ শাহিন। ইতোমধ্যে শুরু হয়েছে সেরা রাঁধুনী সিজন ৯-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া। 

 

চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। পুরস্কার হিসেবে বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা। অনুষ্ঠানটি প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে। 

 

উল্লেখ্য, এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ‘সেরা রাঁধুনী’ আট সিজনের চারটিতেই বিচারকের আসনে দেখা গেছে চিত্রনায়িকা পূর্ণিমাকে। 

 

গত সিজনেও তিনি প্রতিযোগীদের রান্না চেখে নির্বাচন করেছেন সেরাদের।

ডিসি/আপ্র/১৯/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জোর করে গাড়িতে তোলা হলে চড় মারতে বাধ্য হন আকাঙ্ক্ষা
১৯ অক্টোবর ২০২৬

জোর করে গাড়িতে তোলা হলে চড় মারতে বাধ্য হন আকাঙ্ক্ষা

অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে, তা হয়তো ভাবেননি আকাঙ্ক্ষা চৌধুরী। ভারতের টেল...

সালমান খানের সঙ্গে কাজ করলেই মরতে হবে, গ্যাংস্টারের হুমকি
১৯ অক্টোবর ২০২৬

সালমান খানের সঙ্গে কাজ করলেই মরতে হবে, গ্যাংস্টারের হুমকি

বলিউড তারকা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনার পর নতুন করে হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। সামা...

দুর্গোৎসবের আনন্দ কখনো ফিকে হয় না: নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত
১৯ অক্টোবর ২০২৬

দুর্গোৎসবের আনন্দ কখনো ফিকে হয় না: নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত

দুর্গোৎসবের আনন্দ নিয়ে শৈশব এবং এই সময়ের মধ্যে পার্থক্য টানতে রাজি নন নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত। তা...

সারিকার অচেনা রূপে চমকে গেল ভক্তরা!
১৮ অক্টোবর ২০২৬

সারিকার অচেনা রূপে চমকে গেল ভক্তরা!

 সমুদ্রের নীলাভ জল, সাদা বাড়ি আর নীল গম্বুজের শহর সান্তোরিনি।গ্রিসের এই সুন্দর স্থাবে নীল পোশাক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি

বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বের অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বজুড়ে যখন হানাহানি ও হিংসার আগুন জ্বলছে, তখন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজা উদযাপন করতে পারছেন। রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৬ উপলক্ষ্যে ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শনকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি রাষ্ট্রপতির এই বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে