গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩২ পিএম, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৫০ এএম ২০২৬
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
ছবি

ছবি সংগৃহীত

মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নিজের সহযোগী দলের সদস্যদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি। আপাতত ৪০০ পরিবারের তিন মাসের খাদ্যসামগ্রীর দায়িত্ব নিয়েছেন এই অভিনেত্রী। শুধু একবারই নয়, আগামী এক বছর ধরে নিয়মিত এমন উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনাও জানিয়েছেন তিনি। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই উদ্যোগের কথা জানান রাশমিকা। সহযোগী দলের সদস্যদের পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছেন অভিনেত্রী। 

তার আশা, এই সহায়তার ফলে পরিবারগুলো আগামী তিন মাসের বাজার খরচ বাঁচিয়ে ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করতে পারবে। রাশমিকা জানান, আজ ৪০০ পরিবারের দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে এই উদ্যোগ শুরু করেছেন তিনি। 

আগামী এক বছর ধরে প্রতিবার ৪০০টি পরিবারকে তিন মাসের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করতে চান। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আপনারা অনেকেই জানতে চান, জয়াম্মার সঙ্গে আমার কোনো মিল রয়েছে কি না। আমার উত্তর, হ্যাঁ। 

এই জায়গাতেই আমাদের মিল। আমি বরাবরই এমন কিছু করতে ভালোবাসি, জয়াম্মাও তেমনই। আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পাই, তার প্রতিদানে ভবিষ্যতেও এ রকম কাজ করে যেতে চাই।’


রাশমিকার এই মানবিক উদ্যোগের পেছনে রয়েছে তার অভিনীত আসন্ন সিনেমা ‘রণবলী’র চরিত্র জয়াম্মা। ব্রিটিশ শাসনামলে দুর্ভিক্ষে বিপর্যস্ত মানুষের জীবন নিয়ে নির্মিত সিনেমাটিতে যোদ্ধা রণবলীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। চরিত্রটির সঙ্গে নিজের চিন্তাভাবনার মিল খুঁজে পেয়েছেন বলেও জানিয়েছেন অভিনেত্রী। এদিকে, বিয়ের পর প্রথমবার স্বামী বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বড় পর্দায় আসতে চলেছেন রাশমিকা। 

তাদের নতুন সিনেমা ‘রণবলী’ ঘিরে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। সিনেমাটিতে রণবলীর চরিত্রে দেখা যাবে বিজয়কে, আর তার স্ত্রী জয়াম্মার ভূমিকায় অভিনয় করেছেন রাশমিকা। সিনেমাটির পটভূমিতে উঠে এসেছে ব্রিটিশ শাসনামলের দুর্ভিক্ষের করুণ অধ্যায়। 

 

খরা ও ফসলহানির কারণে দক্ষিণ ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছিল। এমন একটি মানবিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় জয়াম্মার চরিত্রে অভিনয় করতে গিয়েই বাস্তব জীবনেও মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা পেয়েছেন রাশমিকা।

ডিসি/আপ্র/১৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিজ্ঞাপনে নায়লা নাঈম
১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপনে নায়লা নাঈম

নতুন একটি ওভিসিতে মডেল হয়েছেন নায়লা নাঈম। একটি মোবাইল প্রতিষ্ঠানের মডেল হিসেবে দেখা গেছে তাকে। তার স...

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান
১৪ অক্টোবর ২০২৬

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান

গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসরে মনোনয়নের জন্য জমা পড়েছে অরিজিৎ সিংয়ের গান ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর...

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
১৪ অক্টোবর ২০২৬

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর

বলিউড কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমা, সবখানেই ম্রুনাল ঠাকুরের ব্যস্ততা রয়েছে। অভিনয়গুণে গোটা ভারতে তার গ...

জন্মদিনে ভালোবাসায় আপ্লুত সোহানা সাবা, জানালেন আক্ষেপের কথা
১৪ অক্টোবর ২০২৬

জন্মদিনে ভালোবাসায় আপ্লুত সোহানা সাবা, জানালেন আক্ষেপের কথা

জন্মদিন তার কাছে বছরের সবচেয়ে প্রিয় দিন। তবে এই দিনেই জীবন থেকে আরও একটি বছর চলে যাওয়ার অনুভূতিও কাজ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে