গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

শাহরুখের সেই এক মন্ত্র এখনো মেনে চলেন অভিষেক

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৯ পিএম, ০৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:০৮ এএম ২০২৬
শাহরুখের সেই এক মন্ত্র এখনো মেনে চলেন অভিষেক
ছবি

ছবি সংগৃহীত

বলিউড ইন্ডাস্ট্রিতে তারকাদের সমীকরণ নিয়ে নেটিজেনদের মাঝে জল্পনা-কল্পনার অন্ত নেই। তবে এর মাঝেও কিছু সম্পর্ক এমনভাবেই টিকে থাকে, যার পেছনে থাকে নিখাদ শ্রদ্ধা ও ভালোবাসা। সম্প্রতি তেমনই এক সম্পর্কের কথা অকপটে প্রকাশ করলেন অভিনেতা অভিষেক বচ্চন।


‘বিবিসি এশিয়ান নেটওয়ার্ক’-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন তার অভিনয়ে আসার আগের দিনগুলোর কথা। অমিতাভপুত্র বলেন, বলিউডে পা রাখার আগে তারা সচরাচর উদয় চোপড়ার বাড়িতে রবিবারগুলো কাটাতেন। 

সেই আড্ডায় অভিষেক ছাড়াও উপস্থিত থাকতেন উদয় চোপড়া, সিকান্দার খের ও হৃত্বিক রোশন। তারা একসঙ্গে রবিবার মানেই ক্রিকেট খেলায় মেতে উঠতেন। আর সেই আড্ডায় মাঝেমধ্যেই যোগ দিতেন খোদ বলিউড বাদশাহ শাহরুখ খানও। শাহরুখের সঙ্গে নিজের গভীর সম্পর্কের কথা বলতে গিয়ে অভিষেক বচ্চন বলেন, কিং শাহরুখ খানের প্রতি তার মনে চিরকাল ‘অসীম ভালোবাসা ও শ্রদ্ধা’ রয়েছে। সেই ছোট থেকেই তিনি শাহরুখকে বড়ভাইয়ের চোখেই দেখে আসছেন। 

তিনি  বলেন, ক্যারিয়ারের জন্য শাহরুখ বহুবার আক্ষরিক অর্থেই ‘ব্যক্তিগত দায়িত্ব’ কাঁধে তুলে নিয়েছেন। এমনকি তাদের আসন্ন সিনেমা ‘কিং’য়ের ক্ষেত্রেও এই বড় দাদার মতো সমর্থন বজায় রেখেছেন বাদশাহ। অভিষেক বলেন, আমার কাজ এবং আমার ক্যারিয়ারের প্রতি উনি সবসময় অত্যন্ত সহায়ক ছিলেন। শুধু তাই নয়, অতীতে বহুবার উনি আমার ব্যক্তিগত দায়িত্ব নিয়েছেন এবং বর্তমানে আসন্ন ‘কিং’ সিনেমাতেও সেই সমর্থন বজায় রেখেছেন।


ক্রিকেট খেলার পর সেই আড্ডার আসরেই চলত অভিনয় ও সিনেমার দুনিয়া নিয়ে নানা আলোচনা। যেহেতু অভিষেক ও তার বন্ধুরা তখন সবেমাত্র ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন, তাই শাহরুখের কাছে তারা অভিনয়ের নানা খুঁটিনাটি জানতে চাইতেন। একবার অভিষেক সরাসরি শাহরুখকে প্রশ্ন করেছিলেন যে, তার নিজের ক্যারিয়ারের সেরা বা পছন্দের ছবি কোনটি? উত্তরে শাহরুখ এমন একটি দর্শন তুলে ধরেন, যা আজও অভিষেকের মনে গেঁথে রয়েছে। 

শাহরুখ বলেছিলেন, তার সেই মুহূর্তে করা কাজটিই তার সবচেয়ে প্রিয় সিনেমা। অভিষেক অবাক হয়ে জানতে চান তিনি কোন সিনেমার কথা বলছেন? শাহরুখ বুঝিয়ে বললেন, এ মুহূর্তে তিনি যে সিনেমাটিতে কাজ করছেন, সেটাই তার কাছে সেরা। 

কারণ যে ছবি তিনি এখন করছেন, সেটাই যদি তার সবচেয়ে পছন্দের না হয়, তবে তিনি কেন সেই কাজটি করতে যাবেন? শাহরুখের এই দৃষ্টিভঙ্গি আজও অভিষেকের কাজের ধরনকে পরিচালনা করে। 

 

অভিষেক বলেন, অতীতের সাফল্য বা ব্যর্থতা ফেলে রেখে বর্তমানে যে কাজটা তিনি করছেন, সেটাই তার কাছে সবচেয়ে সেরা হওয়া উচিত,  এই মন্ত্রই তাকে সবসময় এগিয়ে চলতে সাহায্য করেছে।

ডিসি/আপ্র/০৮/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আপত্তিকর ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ নিয়ে হাইকোর্টে কঙ্গনা
০৮ অক্টোবর ২০২৬

আপত্তিকর ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ নিয়ে হাইকোর্টে কঙ্গনা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে প্রায়ই তারকাদের বিভিন্ন বিভ্রান্তিকর ও আপ...

নানার মৃত্যুতে কাঁদছে বলিউড
০৮ অক্টোবর ২০২৬

নানার মৃত্যুতে কাঁদছে বলিউড

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর সংবাদে মন খারাপ বলিউডের সিনেদুনিয়ার সতীর্থদের। জাতীয় পুরস্কার...

পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা
০৮ অক্টোবর ২০২৬

পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা

পর্দায় একসময় ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মাতিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এবার বাস্...

আয়ের ৯০ শতাংশই দান করতেন নানা পাটেকর
০৮ অক্টোবর ২০২৬

আয়ের ৯০ শতাংশই দান করতেন নানা পাটেকর

পাঁচ দশকের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নানা পাটেকর নিজেকে বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেতা হিসেবে প্রতিষ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই