গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মেনু

মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালে বাংলাদেশের প্রতিনিধি অনন্যা ফাতিমা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৭ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৮:১১ এএম ২০২৬
মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালে বাংলাদেশের প্রতিনিধি অনন্যা ফাতিমা
ছবি

ছবি সংগৃহীত

 ফ্যাশন মডেল ও হোস্ট অনন্যা ফাতিমা এবার ‘মিস গ্র্যান্ড বাংলাদেশ’ হিসেবে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করছেন। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও নারীর ক্ষমতায়নের বার্তা বিশ্বের কাছে তুলে ধরবেন অনন্যা। আন্তর্জাতিক এই প্রতিযোগিতার বিভিন্ন পর্বে বাংলাদেশের পরিচয় ও ঐতিহ্য তুলে ধরতে বিশেষ প্রস্তুতি নিয়েছেন তিনি। 

 

দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে উপস্থাপনের পাশাপাশি একজন বাংলাদেশি নারী হিসেবে নিজ দেশকে গর্বের সঙ্গে তুলে ধরাই তার অন্যতম লক্ষ্য। নারীর আত্মনির্ভরশীলতা ও ক্ষমতায়নকে সামনে রেখে অনন্যার রয়েছে বিশেষ উদ্যোগ ‘প্রজেক্ট শক্তি’। 

এ প্রকল্পের মাধ্যমে তরুণ ও সুবিধাবঞ্চিত নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং স্বাবলম্বী হওয়ার বিষয়ে উৎসাহিত করতে চান তিনি। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতে অনন্যার ন্যাশনাল কস্টিউমে থাকছে দেশের ঐতিহ্যবাহী জামদানি।


এ প্রসঙ্গে অনন্যা ফাতিমা বলেন, “ন্যাশনাল কস্টিউমের মাধ্যমে জামদানিকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। যারা পেছন থেকে জামদানি তৈরি করেন, তাদেরও রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। আমি মনে করি, যারা এই কাজটি কষ্ট করে করেন, তারা অনেক সময় আড়ালেই থেকে যান। সুতরাং আমি তাদেরও রিপ্রেজেন্ট করব।” বাংলাদেশের নিজস্ব তাঁতশিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম নিদর্শন জামদানিকে আধুনিক নান্দনিকতায় তুলে ধরার মাধ্যমে বিশ্বমঞ্চে দেশের একটি স্বতন্ত্র পরিচয় উপস্থাপন করতে চান অনন্যা। 

 

বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করার এই যাত্রায় অনন্যা ফাতিমার লক্ষ্য শুধু প্রতিযোগিতায় ভালো করা নয়; বরং একজন বাংলাদেশি নারী হিসেবে দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও শক্তির গল্প বিশ্বদরবারে তুলে ধরা।

ডিসি/আপ্র/১০/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অবশেষে বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম
২৬ অক্টোবর ২০২৬

অবশেষে বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

অবশেষে বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলমজাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের শূন্যপদে উপ-নির্বাচনে প্রা...

ঋতুস্রাবের সময় স্ত্রী রাশমিকার পাশে যেভাবে থাকেন বিজয়
২৬ অক্টোবর ২০২৬

ঋতুস্রাবের সময় স্ত্রী রাশমিকার পাশে যেভাবে থাকেন বিজয়

ঋতুস্রাবের সময় শারীরিক যন্ত্রণা ও মানসিক অস্বস্তিতে ভোগেন অনেক নারী। ব্যতিক্রম নন অভিনেত্রী রাশমিকা...

মৃত্যুর পর জৈব সার হয়ে গাছের মাঝে বাঁচতে চান এই অভিনেত্রী
২৬ অক্টোবর ২০২৬

মৃত্যুর পর জৈব সার হয়ে গাছের মাঝে বাঁচতে চান এই অভিনেত্রী

মৃত্যুর পর কেউ দাহ হতে চান, কেউ বেছে নেন সমাহিত হওয়ার পথ। তবে হলিউডের স্বর্ণযুগের অভিনেত্রী কিম নোভা...

তানজিন তিশার বিরুদ্ধে মামলায় সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ
২৫ অক্টোবর ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে মামলায় সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে