গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৯ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫৯ এএম ২০২৬
আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
ছবি

ছবি সংগৃহীত

নিজের বর্তমান ছবিকে এআই-এর মাধ্যমে বদলে নিয়ে নেটিজেনরা দেখে নিচ্ছেন, চার দশক আগের সেই স্নিগ্ধ ফ্রেমে নিজেকে কেমন দেখাত। এই রেট্রো রূপান্তরের ছোঁয়া বাদ পড়েনি বিনোদন জগতের তারকাদের জীবন থেকেও। 

 

চিত্রনায়িকা তমা মির্জা নিজের এমন একটি রেট্রো মেকওভারের ছবি অনুরাগী ও অনুসারীদের সাথে ভাগ করে নিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘ট্রেন্ড অনুসরণ করছি।’  অন্যদিকে, ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব আশির ধাঁচের একটি ফ্রেমে বন্দী হয়ে লিখে জানিয়েছেন, ‘আশির দশকের কোনো এক বিকেল থেকে।’

 


অভিনেত্রী সাফা কবীর ও তাসনিয়া ফারিণও পিছিয়ে নেই এই ডিজিটাল নস্টালজিয়া থেকে। 

নিজের আশির দশকের রূপ প্রকাশ করে সাফা কবীর লিখেছেন, ‘আশির দশকের উন্মাদনা এখন পুরো ইন্টারনেটজুড়ে, আর চরকি বিষয়টিকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে! 

 

আশির দশকের লুকে ডা. ইরিনকে কেমন লাগছে?’ একই ধারায় তাসনিয়া ফারিণ কিছুটা স্মৃতিকাতর হয়েই যেন মন্তব্য করেছেন, ‘ভালোই হতো।’ সংগীতশিল্পী পড়শীও নিজের একটি সত্তাকে ৪০ বছর আগের সেই পুরোনো ক্যানভাসে আবিষ্কার করে বেশ রোমাঞ্চিত। 

 

ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘১৯৮০ সালে যদি থাকতাম, তাহলে মনে হয় এমন থাকতাম।’

ডিসি/আপ্র/০৯/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া
০৯ সেপ্টেম্বর ২০২৬

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

আজমেরী হক বাঁধন ও নুসরাত ফারিয়া দুজনেই নিজ নিজ ক্যারিয়ারে সফল। এবার তাদের একসঙ্গে পাওয়া যাবে বড় পর্দ...

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান
০৯ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

লাক্স তারকা অভিনেত্রী নাফিজা জাহান অনেক দিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বিয়ে করে সেখানে সংসার পেত...

রুনা লায়লার অসুস্থতা নিয়ে গুজব, ক্ষোভ মেয়ের
০৯ সেপ্টেম্বর ২০২৬

রুনা লায়লার অসুস্থতা নিয়ে গুজব, ক্ষোভ মেয়ের

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে ঘিরে বিভ্রান্তিকর নানা তথ্য ছড়িয়...

চরিত্রহননের ক্ষেত্রে নিশানা করা হয় নারীকেই: কঙ্গনা
০৯ সেপ্টেম্বর ২০২৬

চরিত্রহননের ক্ষেত্রে নিশানা করা হয় নারীকেই: কঙ্গনা

বলিউডের আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সচরাচর শিরোনামে আসেন সহশিল্পীদের কটু কথা বলে কি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রধান দুই দলের প্রধানদের এমন আচরণের ইতিবাচক প্রভাব দেশের রাজনীতিতে পড়বে ?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে