গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভারতে ঝড় তুলেছে যে চীনা রোমান্টিক সি-ড্রামা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৬ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫৬ এএম ২০২৬
ভারতে ঝড় তুলেছে যে চীনা রোমান্টিক সি-ড্রামা
ছবি

ছবি সংগৃহীত

প্রতি সপ্তাহে নতুন নতুন কন্টেন্টের ভিড়েও ভারতের নেটফ্লিক্সের শীর্ষ ৫ তালিকার জায়গা ছাড়তে নারাজ চীনের রোমান্টিক সি-ড্রামা ‘দ্য আর্লি স্প্রিং’। জিং বোরান ও সান চিয়ান অভিনীত এই সিরিজটি প্রচারের পর থেকেই নিজের অবস্থান শক্ত করে ধরে রেখেছে। 

কোনও চীনা নাটকের জন্য ভারতীয় বাজারে এমন সাফল্য বেশ বিরল। অমিতাভের হটসিটে এবার জুয়াড়ি, কেবিসির অর্থে ঋণ শোধ করতে চান তিনিঅমিতাভের হটসিটে এবার জুয়াড়ি, কেবিসির অর্থে ঋণ শোধ করতে চান তিনি


আগে চীনা ড্রামার সাবটাইটেল বা পর্বের জন্য অনফিশিয়াল সাইটে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো ভারতীয় দর্শকদের। তবে এবার নেটফ্লিক্সে শুরু থেকেই সাবটাইটেলসহ একযোগে মুক্তি পায় সিরিজটি। ভারত ছাড়া বিশ্বজুড়েও এটি বেশ সাড়া ফেলেছে। ২৪ লাখ ভিউ ও ২ কোটি ১৫ লাখ ঘণ্টা দেখার রেকর্ড নিয়ে নেটফ্লিক্সের গ্লোবাল নন-ইংলিশ টিভি তালিকার ২ নম্বরে আত্মপ্রকাশ করে এই শো, স্থান করে নেয় ২২টি দেশের শীর্ষ ১০ তালিকায়। কাগজে-কলমে গল্পটি খুব চেনা রূপান্তরের মনে হতে পারে। 

বেইজিংয়ের বিজ্ঞাপন জগতের ক্ষমতাধর ও অহংকারী ব্যক্তিত্ব লুয়ান নিয়ান (জিং বোরান)-এর সঙ্গে সম্পর্কে জড়ান পেশ জীবনে নতুন আসা সাধারণ তরুণী শ্যাং ঝিতাও বা ফ্লোরা (সান চিয়ান)। 

 

তাদের মধ্যে গড়ে ওঠে গোপন সম্পর্ক বা বর্তমানের পরিভাষায় ‘সিচুয়েশনশিপ’। তবে ছয় বছরের দীর্ঘ পথচলায় কীভাবে দুই চরিত্র ও তাদের সম্পর্ক রূপ বদলায়, তা ফুটিয়ে তোলা হয়েছে এতে। গল্পে দেখা যায়, অফিসে দারুণ বক্তা হলেও ব্যক্তিগত অনুভূতির বিষয়ে চরম নীরব লুয়ান। আর ফ্লোরা নিজের অনুভূতি প্রকাশ করতে পারলেও নিজের নিরাপত্তাহীনতায় ভোগেন। মুখে কথা বলতে না পারলেও তাদের মধ্যকার দৈহিক ঘনিষ্ঠতাই যোগাযোগের মাধ্যম হয়ে ওঠে। 

তবে শুধুই রসায়ন দিয়ে সম্পর্কের জটিলতা সমাধান হয় না। দুজনের ভুল বোঝাবুঝি ও আবেগের নানা ঘাত-প্রতিঘাত গল্পটিকে আরও বাস্তবসম্মত করে তোলে। এখানে দেখানো হয়েছে, কাউকে ভালোবাসতে হলে নিজেকে একেবারে নিখুঁত হতে হয় না।


সিরিজটির মূল আকর্ষণ জিং বোরান ও সান চিয়ানের অভিনয় ও রসায়ন। চরিত্রটি ‘টক্সিক’ হতে পারে, এমন আশঙ্কায় অনেক অভিনেতা চরিত্রটি ফিরিয়ে দিলেও জিং বোরান তা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে সান চিয়ান কেবল শক্তিশালী পুরুষের ওপর নির্ভরশীল চরিত্র হিসেবে না থেকে নিজের পেশাগত উচ্চাকাঙ্ক্ষা ও নিরাপত্তাহীনতাকে চমৎকারভাবে প্রকাশ করেছেন।

 প্রতিবেদনে জানা গেছে, অন্তরঙ্গ দৃশ্যগুলো সাবলীলভাবে ফুটিয়ে তুলতে এই প্রোডাকশনে ইনটিমেসি কোঅর্ডিনেটর ব্যবহার করা হয়েছে, যা চীনা ড্রামার ক্ষেত্রে বিরল হলেও অভিনেতাদের মধ্যে কাজ সহজ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুটি চরিত্র ‘রেড ফ্ল্যাগ’ নাকি ‘গ্রিন ফ্ল্যাগ’ তা নিয়ে চলছে জোর তর্ক। 

 

কেউ কেউ লুয়ানকে নিয়ন্ত্রণকামী বস হিসেবে দেখছেন, আবার কেউ ফ্লোরার আত্মরক্ষামূলক আচরণকে প্রশ্নবিদ্ধ করছেন। দর্শক ও অনুরাগী মহলে এই চরিত্রগুলোর জটিলতা নিয়েই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ভারতে কোরিয়ান, জাপানি ও স্প্যানিশ ড্রামার পর চীনা ড্রামার জনপ্রিয়তা আগে থেকেই ছিল। 

 

তবে আগে দেখার সহজ মাধ্যম ছিল না। দ্য আর্লি স্প্রিং সেই বাধা দূর করেছে। অন্য যেকোনও জনপ্রিয় থ্রিলার বা ড্রামার মতোই এটি এখন দর্শকরা উপভোগ করছেন, যা ভারতীয় দর্শকদের ওটিটি দেখার অভ্যাসেও নতুন এক অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।

ডিসি/আপ্র/০৮/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আন্তর্জাতিক সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম আত্মা ও নাজনীন
০৮ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম আত্মা ও নাজনীন

বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে অনলাইনে আয়োজিত আন্তর্জাতিক সঙ্গীত প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম...

অভিষেকেই চমক, সায়নীর প্রথম সিনেমা জায়গা করে নিল ১০ উৎসবে
০৮ সেপ্টেম্বর ২০২৬

অভিষেকেই চমক, সায়নীর প্রথম সিনেমা জায়গা করে নিল ১০ উৎসবে

সায়নী গুপ্তা—একজন বাঙালি অভিনেত্রী, তবে অভিনয় করেন বলিউডে। হিন্দি সিনেমা ও সিরিজে বেশ পরিচিত একটি মু...

এক যুগ পর পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী
০৮ সেপ্টেম্বর ২০২৬

এক যুগ পর পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী

কলকাতার দুই জনপ্রিয় অভিনয়শিল্পী দীপক অধিকারী দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় দীর্ঘ এক যুগ পর একসঙ্গে ফিরছ...

মিথিলার সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন সৃজিত
০৮ সেপ্টেম্বর ২০২৬

মিথিলার সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন সৃজিত

সাত বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা ও ভারতীয় নির্মাতা সৃ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রধান দুই দলের প্রধানদের এমন আচরণের ইতিবাচক প্রভাব দেশের রাজনীতিতে পড়বে ?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে