গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চলচ্চিত্র নির্মাণের কৌশল শেখাবেন সুমন-তানিম-রাফী-তাওকীর

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪১ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:২৩ এএম ২০২৬
চলচ্চিত্র নির্মাণের কৌশল শেখাবেন সুমন-তানিম-রাফী-তাওকীর
ছবি

ছবি সংগৃহীত

সংস্কৃতি চর্চা ও বিকাশে নানা আয়োজন করে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এবার আয়োজন করছে চলচ্চিত্রের ওপর মাস্টারক্লাসের। আর সেটা নেবেন এই সময়ের চার তরুণ ও সফল নির্মাতা—মেজবাউর রহমান সুমন, তানিম নূর, রায়হান রাফী ও মোহাম্মদ তাওকীর ইসলাম। 

 

সোমবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে একাডেমি। তাতে বলা হয়েছে, ‘অন্য ছবি’ শীর্ষক এই মাস্টারক্লাসে অংশ নিতে পারবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিভাগের শিক্ষার্থী এবং নির্মাতারা।

 অংশ নিতে চাইলে ৯ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মাস্টারক্লাসগুলো অনুষ্ঠিত হবে ১১, ১২, ১৩ ও ২৮ সেপ্টেম্বর। ক্লাস হবে একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে।


‘হাওয়া’ ও ‘রইদ’ বানিয়ে অনন্য উচ্চতায় মেজবাউর রহমান সুমন; রায়হান রাফী এই সময়ের সবচেয়ে সফল নির্মাতা, যিনি ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ ও ‘তাণ্ডব’-এর মতো সুপারহিট সিনেমা বানিয়েছেন। তানিম নূরের পথচলা দীর্ঘ, সাম্প্রতিক সময়ের অন্যতম সফল সিনেমা ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ তারই নির্মাণ। 

 

আর মোহাম্মদ তাওকীর ইসলাম ‘শাটিকাপ’-এর মতো সফল সিরিজ এবং ‘দেলুপি’র মতো প্রশংসিত সিনেমা বানিয়েছেন। তাদের কাছ থেকেই চলচ্চিত্র নির্মাণের খুঁটিনাটি শেখার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা। নিজস্ব অভিজ্ঞতার আলোকে প্রশিক্ষণার্থীদের চলচ্চিত্র নির্মাণের প্রতিটি ধাপ সম্পর্কে অবহিত করবেন তারা। এর মাধ্যমে তরুণ নির্মাতারা তাদের নিজেদের কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা ও দিকনির্দেশনা পাবেন। 

 

এই মাস্টারক্লাসে অংশগ্রহণে আগ্রহীরা তাদের নাম, সিভি/বায়ো-ফিল্মোগ্রাফি, নির্মিত চলচ্চিত্রের প্রিভিউ লিংক এবং মোবাইল নম্বরসহ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক বরাবর আবেদন করতে পারবেন।

ডিসি/আপ্র/০৭/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এটা আমার জায়গা, অনেক মিস করি : শিমু
০৭ সেপ্টেম্বর ২০২৬

এটা আমার জায়গা, অনেক মিস করি : শিমু

শোবিজ থেকে বেশ কিছুদিন দূরে ছিলেন অভিনেত্রী সুমাইয়া শিমু। দীর্ঘ বিরতির পর আবারও ধারাবাহিক নাটক দিয়ে...

‘মিস্টার বাদল’ দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আশরাফুজ্জামান
০৭ সেপ্টেম্বর ২০২৬

‘মিস্টার বাদল’ দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আশরাফুজ্জামান

একটি গল্পকে শুধু পর্দায় তুলে ধরা নয়, নিজস্ব নির্মাণভাষায় সেটিকে দর্শকের সামনে উপস্থাপনের চেষ্টা করেছ...

‘একটি সুন্দর মিথ্যে’ নিয়ে আসছেন চিত্রনায়িকা মৌসুমী
০৭ সেপ্টেম্বর ২০২৬

‘একটি সুন্দর মিথ্যে’ নিয়ে আসছেন চিত্রনায়িকা মৌসুমী

প্রায় তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন চিত্রনায়িকা মৌসুমী। সেখানে মা, বোন ও মেয়ের সঙ্গে পারিবার...

৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
০৭ সেপ্টেম্বর ২০২৬

৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের

জীবনের চার দশক পেরিয়েছেন অভিনেত্রী কুসুম শিকদার। তবে বয়সের ছাপ যেন তার সৌন্দর্যে খুব একটা পড়েনি। তার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই