গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘মিস্টার বাদল’ দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আশরাফুজ্জামান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৮ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:২৩ এএম ২০২৬
‘মিস্টার বাদল’ দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আশরাফুজ্জামান
ছবি

ছবি সংগৃহীত

একটি গল্পকে শুধু পর্দায় তুলে ধরা নয়, নিজস্ব নির্মাণভাষায় সেটিকে দর্শকের সামনে উপস্থাপনের চেষ্টা করেছেন নির্মাতা আশরাফুজ্জামান। তাঁর চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত চলচ্চিত্র ‘মিস্টার বাদল’ এবার জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে। 

সুইডেনের সিটি ফিল্ম ফেস্টিভ্যাল স্টকহোম ২০২৬-এ সেরা পরিচালক বিভাগে পুরস্কার পেয়েছেন আশরাফুজ্জামান। একই সঙ্গে কানাডার ১১তম কানাডা ইন্ডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশন পেয়েছে ‘মিস্টার বাদল’। আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক স্বীকৃতি পাওয়ায় চলচ্চিত্রটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।


‘মিস্টার বাদল’-এর অন্যতম শক্তিশালী দিক এর চিত্রনাট্য। সরলরৈখিকভাবে গল্প না এগিয়ে বিভিন্ন সময়, সম্পর্ক ও আবেগের স্তর পেরিয়ে সামনে এগিয়েছে কাহিনি। কমেডি, প্রেম, স্মৃতি, বিচ্ছেদ ও নস্টালজিয়াকে একই গল্পে ধরে রাখার চেষ্টা করেছেন নির্মাতা। কাহিনিতে একাধিক চমক ও গুরুত্বপূর্ণ মোড় থাকায় পরবর্তী সময়ে কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে দর্শকের আগ্রহ ধরে রাখার সুযোগ তৈরি হয়েছে।


চিত্রনাট্যের পাশাপাশি চলচ্চিত্রটির নির্মাণশৈলীতেও আশরাফুজ্জামানের নিজস্বতার ছাপ রয়েছে। দৃশ্যের আবহ, চরিত্রের মানসিক পরিবর্তন এবং গল্পের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে ক্যামেরা, সম্পাদনা, আলো ও রঙের ব্যবহারের মাধ্যমে আলাদা মাত্রা দেওয়ার চেষ্টা দেখা যায়। 

বিশেষ করে গল্পের আবেগের সঙ্গে দৃশ্যের ভাষার সমন্বয় ঘটানোর বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে কাহিনির বিভিন্ন অনুভূতি শুধু সংলাপের মাধ্যমে নয়, দৃশ্য ও নির্মাণকৌশলের মাধ্যমেও দর্শকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।


চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্র ‘বাদল’-এ অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ। চরিত্রটির বহুমাত্রিকতাই চলচ্চিত্রটির অন্যতম আকর্ষণ। কখনো হাস্যরসাত্মক, কখনো আবেগপ্রবণ, আবার কখনো সম্পর্ক ও জীবনের জটিলতায় আটকে পড়া একজন মানুষ হিসেবে দেখা যায় বাদলকে।


চরিত্রটির বিভিন্ন মানসিক পরিবর্তন স্বতঃস্ফূর্ত অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন পলাশ। বিশেষ করে কমেডি ও আবেগঘন দৃশ্যের মধ্যে তাঁর অভিনয়ের ভারসাম্য দর্শকের নজর কেড়েছে। অন্যদিকে পারসা ইভানার ‘রিতা’ চরিত্রের উপস্থিতি গল্পে নতুন গতি তৈরি করেছে। 

 

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন সৈয়দ জামান শাওন, নিকিতা সাহা, আবু হেনা রনি, খায়রুল আলম টিপুসহ অনেকে। আন্তর্জাতিক উৎসবে পুরস্কার ও নির্বাচনের মাধ্যমে ‘মিস্টার বাদল’ এখন দেশের গণ্ডি পেরিয়ে নির্মাতা আশরাফুজ্জামানের নির্মাণশৈলীকে আন্তর্জাতিক দর্শকের কাছেও তুলে ধরার সুযোগ তৈরি করেছে।

ডিসি/আপ্র/০৭/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এটা আমার জায়গা, অনেক মিস করি : শিমু
০৭ সেপ্টেম্বর ২০২৬

এটা আমার জায়গা, অনেক মিস করি : শিমু

শোবিজ থেকে বেশ কিছুদিন দূরে ছিলেন অভিনেত্রী সুমাইয়া শিমু। দীর্ঘ বিরতির পর আবারও ধারাবাহিক নাটক দিয়ে...

চলচ্চিত্র নির্মাণের কৌশল শেখাবেন সুমন-তানিম-রাফী-তাওকীর
০৭ সেপ্টেম্বর ২০২৬

চলচ্চিত্র নির্মাণের কৌশল শেখাবেন সুমন-তানিম-রাফী-তাওকীর

সংস্কৃতি চর্চা ও বিকাশে নানা আয়োজন করে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এবার আয়োজন করছে চলচ্চিত্রের...

‘একটি সুন্দর মিথ্যে’ নিয়ে আসছেন চিত্রনায়িকা মৌসুমী
০৭ সেপ্টেম্বর ২০২৬

‘একটি সুন্দর মিথ্যে’ নিয়ে আসছেন চিত্রনায়িকা মৌসুমী

প্রায় তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন চিত্রনায়িকা মৌসুমী। সেখানে মা, বোন ও মেয়ের সঙ্গে পারিবার...

৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
০৭ সেপ্টেম্বর ২০২৬

৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের

জীবনের চার দশক পেরিয়েছেন অভিনেত্রী কুসুম শিকদার। তবে বয়সের ছাপ যেন তার সৌন্দর্যে খুব একটা পড়েনি। তার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই