গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ক্যানসার থেকে বাঁচতে ‘সূরা আর রহমান’ বড় ভূমিকা রেখেছে

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৫ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৩৬ এএম ২০২৬
ক্যানসার থেকে বাঁচতে ‘সূরা আর রহমান’ বড় ভূমিকা রেখেছে
ছবি

ছবি সংগৃহীত

ক্যানসারের সাথে লড়াইয়ের দিনগুলোতে নিয়মিত সূরা আর-রহমান তিলাওয়াত, প্রার্থনা মানসিক ও আধ্যাত্মিক শক্তি জুগিয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা নওমান ইজাজ। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে নিজের ক্যানসার জয়ের আবেগঘন অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুনে নওমান ইজাজের লিম্ফোমা ও একটি টিউমার শনাক্ত হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে একটি টিউমার অপসারণ করা হয় এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কেমোথেরাপির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

সেই মুহূর্তগুলোর স্মৃতিচারণ করে নওমান ইজাজ বলেন, ‘আমার রোগ শনাক্তের পর বন্ধু গোহর বাট নিয়মিত সূরা আর-রহমান পাঠের পরামর্শ দেন। আলহামদুলিল্লাহ, সূরা তিলাওয়াত শুরু করার পর চিকিৎসকেরা আর কোনো টিউমার খুঁজে পাননি।’

এই পাকিস্তানি তারকা বিশ্বাস করেন, তার সুস্থ হয়ে ওঠার পেছনে সূরা আর-রহমান পাঠ ও ঐশ্বরিক অনুগ্রহ অলৌকিক ভূমিকা পালন করেছে। কেমোথেরাপি শুরু হওয়ার ঠিক আগেই চিকিৎসকেরা দ্বিতীয় টিউমারটি আর পাননি। সেই ঘটনার পর থেকে তিনি নিয়মিত প্রতিদিন সূরা আর-রহমান তিলাওয়াত করছেন এবং এই অধ্যায়কে জীবনের অন্যতম গভীর পরিবর্তনকারী অভিজ্ঞতা হিসেবে দেখেন।

পাকিস্তান ড্রামা ও চলচ্চিত্র জগতের অন্যতম প্রবীণ অভিনেতা নওমান ইজাজ। তার অভিনীত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘পারিজাদ’, ‘সাং-ই-মাহ’, ‘ক্যায়সি তেরি খুদগার্জি’ ও ‘রকিব সে’। এ ছাড়া ‘রামচাঁদ পাকিস্তানি’ ও ‘ভিরসা’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

এসি/আপ্র/০২/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চল্লিশেই থেমে গেল পরিচালক মারুফ হোসেন সজীবের জীবন
১৫ সেপ্টেম্বর ২০২৬

চল্লিশেই থেমে গেল পরিচালক মারুফ হোসেন সজীবের জীবন

নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। হৃদরোগের সমস্যায় ভুগতে থাকা এই তরুণ নির্মাতা মঙ্গলবার (১...

এমিতে হরর-কমেডি সিরিজের বাজিমাত
১৫ সেপ্টেম্বর ২০২৬

এমিতে হরর-কমেডি সিরিজের বাজিমাত

টেলিভিশনের সেরা অনুষ্ঠানগুলোর পুরস্কার দেওয়া হয় ৭৮তম এমি অ্যাওয়ার্ডের আসর। আসরটি বসেছিল যুক্তরাষ্ট্র...

কখনো ভাবিনি, এমন একটা সময় আসবে: সামিয়া আফরিন
১৫ সেপ্টেম্বর ২০২৬

কখনো ভাবিনি, এমন একটা সময় আসবে: সামিয়া আফরিন

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ পাঁচ বছরের লড়াই। এর মধ্যে আবারও কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন উপস্থাপক সামিয়...

অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক
১৫ সেপ্টেম্বর ২০২৬

অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক

অনলাইন জুয়ার ভয়াবহ পরিণতি ও নেতিবাচক প্রভাব সম্পর্কে সমাজকে সচেতন করতে সোচ্চার হয়েছেন জনপ্রিয় অভিনেত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই