গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’র পর আবারও জুটি রাজ-সাবিলা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৭ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৩৫ এএম ২০২৬
‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’র পর আবারও জুটি রাজ-সাবিলা
ছবি

ছবি সংগৃহীত

 প্রেমের গল্পে নয়, এবার সময়ের গোলকধাঁধায় দেখা যাবে শরিফুল রাজ ও সাবিলা নূরকে। টাইম-ট্রাভেল, রোমান্স ও রহস্যের মিশেলে তৈরি হচ্ছে নতুন সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পরিচালনায় আসছেন আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার। 

 

তানিম নূরের প্রযোজনায় নির্মিতব্য সিনেমাটির গল্পের কেন্দ্রীয় দুই চরিত্রে থাকছেন রাজ ও সাবিলা। ফলে বড় পর্দায় আবারও এই দুই তারকার জুটি দেখার সুযোগ পাবেন দর্শক। তবে এবার তাদের গল্প হবে আগের চেয়ে একেবারেই আলাদা। 

 

‘কানাভুলা প্যারাডক্স’-এ সময়ের সঙ্গে বদলে যাবে গল্পের গতিপথ। সম্পর্ক, স্মৃতি ও রহস্যের নানা স্তর পেরিয়ে এগোবে কাহিনি। দর্শকদের পরিচিত প্রেমের গল্পের বাইরে নিয়ে গিয়ে সময় ভ্রমণের এক ভিন্ন অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা। 

 

সিনেমাটির গল্পের অনুপ্রেরণা নেওয়া হয়েছে লেখক মোহাইমিনুল ইসলাম বাপ্পীর ২০২৪ সালে প্রকাশিত ‘কানাভুলা প্যারাডক্স’ উপন্যাস থেকে। বড় পর্দার জন্য গল্পটি নতুনভাবে সাজানো হচ্ছে।

 


নির্মাতা হিসেবে আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের অভিষেক হলেও চলচ্চিত্রের পেছনের কাজের অভিজ্ঞতা রয়েছে দুজনেরই। আয়মান এর আগে ‘কাইজার’, ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এর চিত্রনাট্য ও সংলাপ লেখার সঙ্গে যুক্ত ছিলেন। 

 

সুস্ময় সরকার এসব কাজের গল্পকার ও প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সরাসরি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তারা। নির্মাতাদের লক্ষ্য, গল্প বলার প্রচলিত ধরন থেকে বেরিয়ে এমন একটি সিনেমা তৈরি করা, যেখানে দর্শক একই সঙ্গে প্রেম, রহস্য ও সময়ের ভ্রমণের স্বাদ পাবেন। 

সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের জানুয়ারিতে শুরু হবে সিনেমাটির শুটিং। পরিকল্পনা অনুযায়ী একই বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কানাভুলা প্যারাডক্স’।


‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এর পর বুড়িগঙ্গা টকিজের তৃতীয় সিনেমা এটি। আর প্রথম সিনেমায়ই রাজ-সাবিলার মতো জনপ্রিয় জুটিকে নিয়ে সময় ভ্রমণের গল্প বলার সিদ্ধান্তে শুরু থেকেই আলাদা আগ্রহ তৈরি হয়েছে ‘কানাভুলা প্যারাডক্স’কে ঘিরে।

ডিসি/আপ্র/০১/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চল্লিশেই থেমে গেল পরিচালক মারুফ হোসেন সজীবের জীবন
১৫ সেপ্টেম্বর ২০২৬

চল্লিশেই থেমে গেল পরিচালক মারুফ হোসেন সজীবের জীবন

নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। হৃদরোগের সমস্যায় ভুগতে থাকা এই তরুণ নির্মাতা মঙ্গলবার (১...

এমিতে হরর-কমেডি সিরিজের বাজিমাত
১৫ সেপ্টেম্বর ২০২৬

এমিতে হরর-কমেডি সিরিজের বাজিমাত

টেলিভিশনের সেরা অনুষ্ঠানগুলোর পুরস্কার দেওয়া হয় ৭৮তম এমি অ্যাওয়ার্ডের আসর। আসরটি বসেছিল যুক্তরাষ্ট্র...

কখনো ভাবিনি, এমন একটা সময় আসবে: সামিয়া আফরিন
১৫ সেপ্টেম্বর ২০২৬

কখনো ভাবিনি, এমন একটা সময় আসবে: সামিয়া আফরিন

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ পাঁচ বছরের লড়াই। এর মধ্যে আবারও কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন উপস্থাপক সামিয়...

অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক
১৫ সেপ্টেম্বর ২০২৬

অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক

অনলাইন জুয়ার ভয়াবহ পরিণতি ও নেতিবাচক প্রভাব সম্পর্কে সমাজকে সচেতন করতে সোচ্চার হয়েছেন জনপ্রিয় অভিনেত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই