গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মেনু

৫ হাজার টাকায় সিনেমা বানিয়ে বক্স অফিস কাঁপাচ্ছেন মা-ছেলে

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৭ পিএম, ২০ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:৫৫ এএম ২০২৬
৫ হাজার টাকায় সিনেমা বানিয়ে বক্স অফিস কাঁপাচ্ছেন মা-ছেলে
ছবি

ছবি সংগৃহীত

কোন অভিজ্ঞতা ছাড়াই মা-ছেলে মিলে বানিয়েছেন ৮৬ মিনিটের এক সিনেমা। মান এতটাই নিম্নমানের ছিল যে, চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি না দেওয়ার পরামর্শ পেয়েছিলেন পরিবেশক। প্রথম ১০ দিনে টিকিট বিক্রি হয়েছিল মাত্র ৩০০টিরও কম! চলচ্চিত্রটি মুক্তির পর ট্রল ও হাস্যকর মিমে ছেয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যম। আর এতেই ঘুরে যায় মোড়। 

মাত্র ৫ হাজার টাকা খরচ করে বানানো সিনেমাই এখন কাঁপাচ্ছে বক্স অফিস। চীনের বক্স অফিসে এখন আয়ের দিক থেকে ‘দ্য ওডিসি’ কিংবা ‘স্পাইডার-ম্যানের’ মতো ব্লকবাস্টারকে টেক্কা দিচ্ছে অ্যানিমেশন চলচ্চিত্র ‘নিউ লাই’।  

শিন ইউমেং এবং সান লিফাং নামের এই একাই চলচ্চিত্রটির চিত্রনাট্য, পরিচালনা, ভয়েস ওভার ও প্রযোজনার দায়িত্ব সামলেছেন মা-ছেলের এই জুটি। গত ৫ আগস্ট চীনের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি; নির্মাণে ব্যয় হয়েছে মাত্র ৪৭ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৭০০ টাকা)।

প্রথম ১০ দিনে এটি আয় করেছিল মাত্র ৭ হাজার ৭০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩৮ হাজার টাকা)। নেটিজেনদের ট্রল ও ট্র্যাশ টক থেকেই শুরু হয়েছিল যে সিনেমার যাত্রা, সেটাই দুই সপ্তাহের মাথায় বছরের অন্যতম ট্রেন্ডিং সিনেমায় পরিণত হয়েছে চীনা দর্শকদের কাছে।

চীনভিত্তিক মুভি ট্র্যাকিং প্ল্যাটফর্ম ‘মাও ইয়ান’-এর তথ্য মতে, ছবিটি ইতোমধ্যে ১৪.৯ মিলিয়ন ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ কোটি ৮৯ লাখ টাকা) আয়ের মাইলফলক পার করে ফেলেছে।

একটি গরু এবং ভরতপাক্ষীর (স্কাইলার্ক) সম্পর্ক নিয়ে তৈরি ৮৬ মিনিটের অ্যানিমেশন চলচ্চিত্র ‘নিউ লাই’। কোনো বড় বাজেট নেই, নেই চোখ ধাঁধানো স্পেশাল ইফেক্ট। সিনেমাটি মুক্তির পরপরই সোশ্যাল মিডিয়ায় এর বাজে অ্যানিমেশন, দুর্বল গল্প এবং জঘন্য স্পেশাল ইফেক্ট নিয়ে হাসাহাসি শুরু করেন নেটিজেনরা। কিন্তু, সেই ট্রল ও মজার মিমই ‘শাপে বর’ হয়ে দাঁড়িয়েছে সিনেমাটির জন্য। 

এসি/আপ্র/২০/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বাবাজি আমার যৌবন-শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা রানওয়াত
২০ আগস্ট ২০২৬

বাবাজি আমার যৌবন-শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা রানওয়াত

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন যো...

চুমু ছাড়াই ইমরানের একক দাপটে শতকোটি
২০ আগস্ট ২০২৬

চুমু ছাড়াই ইমরানের একক দাপটে শতকোটি

একসময় পর্দায় নায়িকাদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের কারণে বলিউডে ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিতি পেয়েছ...

‘গোলাপি বাস’ নিয়ে যা বললেন সাদিয়া আয়মান
১৯ আগস্ট ২০২৬

‘গোলাপি বাস’ নিয়ে যা বললেন সাদিয়া আয়মান

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন...

সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় : অপু বিশ্বাস
১৯ আগস্ট ২০২৬

সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় : অপু বিশ্বাস

ঢালিউডে কাজের পরিবেশ, প্রস্তুতি ও ভাবনায় বইছে পরিবর্তনের হাওয়া। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলচ্চিত্রে যু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ শতাংশ, সরকারের প্রতি ৫৪ শতাংশ

সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জনমত জরিপে প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনে ৬৬ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাঁদের মতে, প্রধানমন্ত্রী ভালোভাবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে সরকারের সামগ্রিক কর্মকাণ্ডে সন্তুষ্টির কথা জানিয়েছেন ৫৪ দশমিক ৫০ শতাংশ মানুষ। সরকারের কর্মকাণ্ডকে খারাপ বলেছেন ৩২ দশমিক ৯০ শতাংশ। ডপলার অপিনিয়ন রিসার্চের ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’-এ এসব তথ্য উঠে এসেছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই জরিপে সরকারের সঠিক মূল্যায়ন হয়েছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 13 ঘন্টা আগে