গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চাকসু নেত্রীকে বিয়ে করলেন ডাকসু জিএস ফরহাদ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:০১ এএম ২০২৬
চাকসু নেত্রীকে বিয়ে করলেন ডাকসু জিএস ফরহাদ
ছবি

চাকসু নেত্রীকে বিয়ে করলেন ডাকসু জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বিয়ে করেছেন। তার জীবনসঙ্গী হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদা।


বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাঁটাবন মসজিদে পারিবারিক আয়োজনে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন ফেসবুকে এক পোস্টে এস এম ফরহাদের বিয়ের তথ্য নিশ্চিত করেন।


জানা গেছে, কনে জান্নাতুল ফেরদাউস সানজিদা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি চাকসুর একজন নির্বাহী সদস্য। তার বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলায়।


পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার ঢাকার একটি মসজিদে ছোট পরিসরে ফরহাদ ও সানজিদার বাগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিকভাবে চলতি ডিসেম্বরের মাঝামাঝি বাগদানের কথা থাকলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তা পিছিয়ে দেয়া হয়।


রাঙামাটির বাসিন্দা এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।


ওআ/আপ্র/২৪/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

চীনা শিক্ষকদের ভিসা সহজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
৩০ আগস্ট ২০২৬

চীনা শিক্ষকদের ভিসা সহজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে চীন থেকে দক্ষ শিক্ষক আনতে ভিসা প্রক্রিয়াকে সহজ করছে বাংলাদেশ।রোবব...

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার নতুন সুযোগ, বছরে মিলবে ১ কোটি ২০ লাখ টাকা
৩০ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার নতুন সুযোগ, বছরে মিলবে ১ কোটি ২০ লাখ টাকা

উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বড় একটি সুযোগ নিয়ে হাজির হয়েছে যুক্তরাষ্ট্রের...

ছাত্ররাজনীতি নিষিদ্ধ নয়, সংস্কারের পক্ষে শিবির
২৯ আগস্ট ২০২৬

ছাত্ররাজনীতি নিষিদ্ধ নয়, সংস্কারের পক্ষে শিবির

ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধ না করে তা সংস্কারের পক্ষে মত দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশ...

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে বাড়ছে নতুন সুযোগ
২৬ আগস্ট ২০২৬

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে বাড়ছে নতুন সুযোগ

চীনের গুয়াংজুর সাউথ চায়না নরমাল ইউনিভার্সিটিতে আয়োজিত ‘চীন-বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলনে’ বাংলাদেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আর্জেন্টিনার জার্সিতে শেষ হলো মেসির মহাকাব্য

লিওনেল মেসি ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর খেলবেন না। ৩৯ বছরের এই কিংবদন্তির আন্তর্জাতিক অধ্যায়ের শেষ দৃশ্য হয়ে রইল গত জুলাইয়ের বিশ্বকাপ ফাইনাল। স্পেনের কাছে ১-০ গোলে হেরে সেদিন আর্জেন্টিনার হাতে ওঠেনি বিশ্বকাপ। কিন্তু মেসির জন্য সেই হারই যেন তাঁর দুই দশকের আন্তর্জাতিক মহাকাব্যের শেষ পৃষ্ঠা হয়ে থাকল। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মেসি সঠিক সময়ে অবসর নিয়েছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে