গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এশিয়ার শীর্ষ ৩০০ তালিকায় নেই বাংলাদেশি বিশ্ববিদ্যালয়

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:৩২ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৭:৪৩ এএম ২০২৬
এশিয়ার শীর্ষ ৩০০ তালিকায় নেই বাংলাদেশি বিশ্ববিদ্যালয়
ছবি

এশিয়ার শীর্ষ অবস্থানে রয়েছে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় স্থানে রয়েছে একই দেশের পিকিং বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন ২০২৬ সালের এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। এতে এশিয়ার ৩৬টি দেশের মোট ৯২৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তবে প্রকাশিত তালিকায় শীর্ষ ৩০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় জায়গা করতে পারেনি।

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) যুক্তরাজ্যের স্থানীয় সময় অনুযায়ী রাতে প্রকাশিত এই র‌্যাঙ্কিংটি সাময়িকীটির এশিয়া বিষয়ক ১৪তম সংস্করণ। তালিকাটি বিশ্বব্যাপী উচ্চশিক্ষার মান, গবেষণা, শিক্ষার পরিবেশ, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং শিল্প-সম্পর্কসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে প্রস্তুত করা হয়।

তালিকা অনুযায়ী, এশিয়ার শীর্ষ অবস্থানে রয়েছে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় স্থানে রয়েছে একই দেশের পিকিং বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি।

শীর্ষ ৩০০-এর বাইরে থেকে বাংলাদেশের শীর্ষ দুই বিশ্ববিদ্যালয় হিসেবে যৌথভাবে স্থান পেয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। তারা অবস্থান করেছে ৩০১ থেকে ৩৫০ নম্বর অবস্থানসীমার মধ্যে।

৩৫১ থেকে ৪০০-এর মধ্যে স্থান পেয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি। ৫০১ থেকে ৬০০-এর মধ্যে রয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

৬০১ থেকে ৮০০-এর মধ্যে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলনা বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

এ ছাড়া ৮০০-এর ওপরে অবস্থানে রয়েছে বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। তালিকায় আরও কয়েকটি বেসরকারি ও সরকারি বিশ্ববিদ্যালয়কে ‘রিপোর্টেড র‌্যাঙ্কিং’-এ অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, গবেষণা সক্ষমতা, আন্তর্জাতিক প্রকাশনা এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে পিছিয়ে থাকার কারণে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো শীর্ষ তালিকায় জায়গা করতে পারেনি।
সানা/আপ্র/২৫/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ
০৭ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। নতুন করে প্রায় সাড়ে...

২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে নিতে চায় সরকার
০৭ সেপ্টেম্বর ২০২৬

২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে নিতে চায় সরকার

২০৩১ সালের মধ্যে দেশে সাক্ষরতার হার ৮৬ থেকে ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জান...

বিচারকদের মতো শিক্ষকদের জন্যও পৃথক পে-স্কেল হবে: শিক্ষামন্ত্রী
০৬ সেপ্টেম্বর ২০২৬

বিচারকদের মতো শিক্ষকদের জন্যও পৃথক পে-স্কেল হবে: শিক্ষামন্ত্রী

বিচার বিভাগের আওতাধীন বিচারকদের জন্য যেমন পৃথক পে-স্কেল বা বেতন কাঠামো রয়েছে, তেমনি শিক্ষকদের জন্যও...

১০০ শিক্ষককে সম্মাননা দেবে সরকার, প্রত্যকে পাবেন এক লাখ টাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬

১০০ শিক্ষককে সম্মাননা দেবে সরকার, প্রত্যকে পাবেন এক লাখ টাকা

শিক্ষক দিবস উপলক্ষে সারা দেশের ১০০ গুণী শিক্ষককে এক লাখ করে এক কোটি টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই