গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘দেয়াল লিখন’ কর্মসূচি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৬:২০ পিএম, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৬:৫৪ এএম ২০২৬
গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘দেয়াল লিখন’ কর্মসূচি
ছবি

ছবি আজকের প্রত্যাশা

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘দেয়াল লিখন’ কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন টিএসসি ভবনের দেয়ালে লেখা হয় ‘সব দেয়ালে লিখে দে, গুপ্ত দেখলে থুথু দে’। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা ও আবাসিক হলের দেয়াল ছেয়ে গেছে নানা স্লোগানে। যেমন- ‘একটা একটা গুপ্ত ধর, ধইরা ধইরা প্যাকেট কর’, ‘গুপ্ত কট’, ‘গুপ্ত সন্ত্রাস’ সহ বিভিন্ন স্লোগান। ডাস্টবিনগুলোতে লেখা হয়েছে ‘আমি গুপ্ত’, ‘গুপ্তদের এখানে রাখুন’।

ছাত্রদল নেতাদের মতে, ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের আড়ালে থেকে কোনো বিশেষ রাজনৈতিক এজেন্ডা বা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড রুখতেই তাদের এই উদ্যোগ। শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, সারা বাংলাদেশে চলমান এই পরিস্থিতিতে গুপ্ত শিবিরেরা ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের মধ্যে গুপ্ত হয়ে আছে। আমরা চাই বাংলাদেশে এই গুপ্ত বাহিনী নিপাত যাক এবং সাধারণভাবে মানুষের সাথে মিশে প্রয়োজনে রাজনীতি করুক। এই ক্যাম্পাসে গুপ্ত রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে এমন কাউকে পাওয়া গেলে, শক্ত হাতে দমন করবে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

আহ্বায়ক কমিটির সদস্য মামুন সরকার জানান, ৫ আগস্টের পর একটা পক্ষের দাবি ছিলো রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই। অথচ সাধারণ শিক্ষার্থী নাম ব্যবহার করে তারাই বিশ্ববিদ্যালয়ে তাদের গুপ্ত রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে হলে ওপেনে করুক। ইতিবাচক হলেও গোপনে কোনো রাজনীতি হয় না। আমরা আজকে থেকে নজরুল বিশ্ববিদ্যালয়কে গুপ্ত রাজনীতিমুক্ত ক্যাম্পাস ঘোষণা করছি। গুপ্তদের ঠিকানা নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হবে না।

ছাত্র ইউনিয়নের সদস্য ঐশ্বর্য সরকার বলেন, আমরা আদর্শবাদী রাজনীতির ধারাকে পুনরুদ্ধারের জন্য দেয়াল লিখন করেছি। এই বাংলাদেশে কখনো গুপ্ত রাজনীতি এবং রাজনীতির নামে অপরাজনীতি চলতে দেয়া যাবে না। আমরা দেয়ালে লিখেছি ‘দড়ি ধরে মারো টান, গুপ্ত যাবে পাকিস্তান’। নজরুলের এই বিদ্রোহী ক্যাম্পাস থেকে আমরা সকল ধরনের গুপ্ত রাজনীতি অবাঞ্ছিত ঘোষণা করলাম। আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, সাধারণ শিক্ষার্থীর নাম ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম এবং অপতৎপরতা আর চলতে দেয়া যাবে না। এই ধরনের গুপ্ত রাজনীতির বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা তীব্র প্রতিরোধ গড়ে তুলবো।
সানা/আপ্র/২৩/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

খাতা পুনর্নিরীক্ষণে যশোর বোর্ডে পাস ৩৮০ পরীক্ষার্থী
১০ সেপ্টেম্বর ২০২৬

খাতা পুনর্নিরীক্ষণে যশোর বোর্ডে পাস ৩৮০ পরীক্ষার্থী

এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের পর যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ১ হাজার...

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
১০ সেপ্টেম্বর ২০২৬

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। পুনঃনিরী...

নটর ডেম কলেজে একাদশে ভর্তি পরীক্ষা শুরু আজ
১০ সেপ্টেম্বর ২০২৬

নটর ডেম কলেজে একাদশে ভর্তি পরীক্ষা শুরু আজ

রাজধানীর খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান নটর ডেম কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষা শু...

প্রাথমিকের নতুন কারিকুলামে শ্রবণ-বলার দক্ষতায় গুরুত্ব
০৯ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিকের নতুন কারিকুলামে শ্রবণ-বলার দক্ষতায় গুরুত্ব

প্রাথমিক স্তরের নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের শোনা ও কথা বলার দক্ষতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 10 ঘন্টা আগে