গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অভিযোগ ছাত্রশক্তির বিরুদ্ধে

‘ছাত্রলীগ’ সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে মেরে পুলিশে সোপর্দ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:৫২ পিএম, ০৯ মার্চ ২০২৬ | আপডেট: ০৬:৫১ এএম ২০২৬
‘ছাত্রলীগ’ সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে মেরে পুলিশে সোপর্দ
ছবি

রাহিদ খান পাভেল -ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে ছাত্রলীগ সন্দেহে কয়েক দফায় মেরে পুলিশে সোর্পদ করার অভিযোগ উঠেছে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের বিরুদ্ধে।

সোমবার (৯ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম রাহিদ খান পাভেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি।

একটি সংবাদসংস্থাকে রাহিদ খান পাভেল অভিযোগ করেন, আমি বুয়েটের কাজী নজরুল ইসলাম হলে সেহরি খেতে গিয়েছিলাম। সেখানে হাসিব, শুভ, সাইফুল্লাহ, মহিউদ্দিন ও আবরারও খাচ্ছিল। তাদের নেতৃত্বে প্রায় ২০-২৫ জন আমাকে কোনো কারণ ছাড়াই দুই থেকে আড়াই ঘণ্টা মারধর করে। আমার দোষ থাকলে আমাকে পুলিশের হাতে তুলে দেওয়া হোক-আমি তাদেরও বলেছি। কিন্তু তারা আমার কোনো কথা শোনেনি।

তার ভাষ্য, সেখান থেকে মেরে পলাশীতে এনে মারে। আবার সেখান থেকে বাইকে এনে ভিসি চত্বরে কয়েকজন কিল-ঘুষি মারে। পরে অবস্থা খারাপ হয়ে গেলে শাহবাগ-থানায় ফেলে যায়। সেখান থেকে পুলিশ আটক করে। তিনি বলেন, তারা আমাকে ছাত্রলীগ বলে পিটায়। আমি কখনও কোনো সংগঠনে ছিলাম না। আমার কোনো পদ নেই।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন-জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা সাইফুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসিব আল ইসলাম, সর্দার নাদিম মোহাম্মদ শুভ, মোহাম্মদ মহিউদ্দিন ও আবরারসহ আরো বেশ কয়েকজন।

এ অভিযোগের বিষয়ে ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ বলেন, আমরা বুয়েটে খাচ্ছিলাম। সেখানে পাভেল পাঁচ-ছয় জনকে নিয়ে বসে সেহরি খাচ্ছিল। তখন হাসিব গিয়ে তাকে প্রশ্ন করে তুমি হল থেকে বয়কট, এখানে আসলে কেন? এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়।

পাভেলকে কয়েক দফা মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি তাকে মারিনি। আমি শুধু ফেসবুকে একটি পোস্ট করেছিলাম। সেখানে বলেছিলাম, যেন তাকে থানায় দেওয়া হয়।

ভুক্তভোগী পাভেল ছাত্রলীগের সঙ্গে জড়িত এমন কোনো তথ্যপ্রমাণ দিতে পারেননি ছাত্রশক্তির এই নেতা। তিনি অভিযোগ করেন, পাভেল জুলাই অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিল। তবে সেই অভিযোগেরও কোনো প্রমাণ দিতে পারেননি সাইফুল্লাহ। পরে তিনি সংবাদসংস্থাটির প্রতিবেদককে পাভেলের নামসংযুক্ত ‘যেসব শিক্ষার্থী হলে থাকতে পারবে না’ শিরোনামে একটি তালিকা পাঠান। সাইফুল্লাহ বলেন, ‘জুলাইয়ের পরে সাধারণ শিক্ষার্থীরা হল থেকে তাকে বয়কট করার তালিকা এটি।’

মারধরের ঘটনায় ছাত্রশক্তির অবস্থান জানতে চাইলে তিনি বলেন, আমি মারিনি। হাসিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করে। আর শুভ এখনও আমাদের কমিটিতে কোনো পদ পায়নি।

এ ঘটনায় শাহবাগ থানার তদন্ত পরিদর্শক আসাদুজ্জামান বলেন, সোমবার ভোরে সেহরির সময় ছাত্রশক্তির নেতাকর্মীরা ওই শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করে। এখন সে আমাদের হেফাজতে আছে। তার শারীরিক অবস্থা খারাপ। এ জন্য ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। সে আগে সুস্থ হোক, তারপর আমরা তার বিষয়ে সিদ্ধান্ত নেবো।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, আমাদের কাছে এ নিয়ে কোনো অভিযোগ আসেনি। তবে আমি এ ঘটনা জানার পর সেই শিক্ষার্থীকে চিকিৎসা দিতে শাহবাগ থানাকে অনুরোধ করেছি। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা তার খোঁজ-খবর রাখছি। এ বিষয়ে অভিযোগ এলে অবশ্যই ব্যবস্থা নেবো।
সানা/আপ্র/৯/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ
০৭ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। নতুন করে প্রায় সাড়ে...

২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে নিতে চায় সরকার
০৭ সেপ্টেম্বর ২০২৬

২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে নিতে চায় সরকার

২০৩১ সালের মধ্যে দেশে সাক্ষরতার হার ৮৬ থেকে ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জান...

বিচারকদের মতো শিক্ষকদের জন্যও পৃথক পে-স্কেল হবে: শিক্ষামন্ত্রী
০৬ সেপ্টেম্বর ২০২৬

বিচারকদের মতো শিক্ষকদের জন্যও পৃথক পে-স্কেল হবে: শিক্ষামন্ত্রী

বিচার বিভাগের আওতাধীন বিচারকদের জন্য যেমন পৃথক পে-স্কেল বা বেতন কাঠামো রয়েছে, তেমনি শিক্ষকদের জন্যও...

১০০ শিক্ষককে সম্মাননা দেবে সরকার, প্রত্যকে পাবেন এক লাখ টাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬

১০০ শিক্ষককে সম্মাননা দেবে সরকার, প্রত্যকে পাবেন এক লাখ টাকা

শিক্ষক দিবস উপলক্ষে সারা দেশের ১০০ গুণী শিক্ষককে এক লাখ করে এক কোটি টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রধান দুই দলের প্রধানদের এমন আচরণের ইতিবাচক প্রভাব দেশের রাজনীতিতে পড়বে ?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 56 মিনিট আগে