গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৫ পিএম, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:০০ এএম ২০২৬
প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
ছবি

ছবি সংগৃহীত

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে শুরুর আগ মুহূর্তে পরীক্ষা স্থগিত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) যুগ্ম সচিব ডি এম আতিকুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ বেলা ১১টায় পরীক্ষা শুরুর কথা থাকলেও এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই দূরদূরান্ত থেকে ঢাকায় এসে পরীক্ষা দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন।

২৪২টি পদের বিপরীতে এ নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল সারা দেশ থেকে আসা তিন লাখেরও বেশি প্রার্থীর। রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু পরীক্ষা শুরুর আগে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

রাজধানীর খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি পরীক্ষাকেন্দ্র পরীক্ষা স্থগিতের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষোভ প্রকাশ করেন অনেক পরীক্ষার্থী। তাদের অভিযোগ, পরীক্ষায় অংশ নিতে ঢাকায় আসার জন্য যাতায়াত, থাকা ও খাওয়াসহ উল্লেখযোগ্য অর্থ ব্যয় করতে হয়েছে। শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত হওয়ায় তাদের আর্থিক ক্ষতির পাশাপাশি প্রস্তুতি ও সময়ও নষ্ট হয়।

পরীক্ষার আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে প্রশ্নফাঁসের অভিযোগ করা হয়। সেখানে দাবি করা হয়, অধিদপ্তরের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, যিনি নিয়োগ পরীক্ষা কমিটির দায়িত্বেও রয়েছেন, তার এক আত্মীয়সহ অধিদপ্তরের একটি চক্র এ ঘটনার সঙ্গে জড়িত।

এক পরীক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তিন-চার হাজার টাকা খরচ করে ঢাকায় পরীক্ষা দিতে এসেছি। এখন যদি পরীক্ষা স্থগিত হয়ে যায়, তাহলে আমাদের এই ভোগান্তির দায় কে নেবে? প্রশ্নফাঁসের অভিযোগ থাকলে তা আগেই তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত ছিল।’

আরেক পরীক্ষার্থী বলেন, ‘চাকরির জন্য অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছি। সারা দেশ থেকে এত মানুষ পরীক্ষা দিতে এসেছেন। প্রশ্নফাঁসের অভিযোগ যদি সত্যি হয়, তাহলে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। আর নিরপরাধ পরীক্ষার্থীদের যেন ভোগান্তিতে পড়তে না হয়, সেটিও নিশ্চিত করতে হবে।’

কয়েকজন পরীক্ষার্থী নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে এ ধরনের পরীক্ষা আয়োজনেরও দাবি জানিয়েছেন। তাদের মতে, নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ উঠলে তা দ্রুত তদন্ত করে স্বচ্ছ ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত জানানো প্রয়োজন।

দিনাজপুর থেকে আসা পরীক্ষার্থীর অভিভাবক মাহিদুল হোসেন বলেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দেখেই আজকে পরীক্ষা স্থগিত হয়েছে। কিন্তু এরকম পরীক্ষা আরো ফাঁস হচ্ছে, এগুলোতে কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার। এই প্রশ্ন ফাঁসের জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।

এসি/আপ্র/১০/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আন্তর্জাতিক সম্মাননা পেলেন প্রফেসর ইমেরিটাস অধ্যাপক ড. অরুন কুমার
১০ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক সম্মাননা পেলেন প্রফেসর ইমেরিটাস অধ্যাপক ড. অরুন কুমার

যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বৈজ্ঞানিক সংগঠন আমেরিকান ফিজিক্যাল সোসাইটির (এপিএস)...

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, চার শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ
০৯ অক্টোবর ২০২৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, চার শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতা-কর্মী ও শহীদ জিয়া...

শুধু ডিগ্রি নয়, সাফল্যের জন্য প্রয়োজন বাস্তব দক্ষতা
০৯ অক্টোবর ২০২৬

শুধু ডিগ্রি নয়, সাফল্যের জন্য প্রয়োজন বাস্তব দক্ষতা

ইউল্যাবে আন্তর্জাতিক ইএসপি কনফারেন্সে ববি হাজ্জাজ

সন্তানদের সঙ্গে শ্রেণিকক্ষে বসেন অভিভাবকেরাও, সাফল্যে এগিয়ে শ্রীমঙ্গলের যে স্কুল
০৯ অক্টোবর ২০২৬

সন্তানদের সঙ্গে শ্রেণিকক্ষে বসেন অভিভাবকেরাও, সাফল্যে এগিয়ে শ্রীমঙ্গলের যে স্কুল

মৌলভীবাজারের শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুধু শিক্ষার্থীরাই নয়, বিশেষ ক্লাসে মাঝেম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে