নজরুল বর্ষ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। এ আয়োজনের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্ধারিত নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক চিঠিতে এ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিয়েছে মাউশি। চিঠিটি মাউশির সব অঞ্চলের পরিচালক, মাধ্যমিক শাখার উপ-পরিচালক ও সব জেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করতে হবে।
এতে আরো বলা হয়, সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে এ সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হলো। নির্দেশিকা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এসি/আপ্র/০১/০৯/২০২৬