গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

রিটার্ন দাখিলের সময় আরো একমাস বাড়াতে পারে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৬ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৩:৩৯ এএম ২০২৬
রিটার্ন দাখিলের সময় আরো একমাস বাড়াতে পারে
ছবি

ছবি সংগৃহীত

দ্বিতীয় দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় একমাস বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। 


আগামী নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে এই রিটার্ন দাখিলের সময় বাড়ানো হতে পারে। অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা বাড়াতে এই সময় বাড়ানো হতে পারে বলে এনবিআরের একাধিক সূত্র নিশ্চিত করেছে।


এর আগে অনলাইনে রিটার্ন দাখিলের সময় একমাস বাড়ানো হয়েছিল, যা ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। আয়কর আইন অনুযায়ী, ৩০ নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের শেষদিন।


নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, নির্বাচন সামনে রেখে করদাতাদের আরো সুবিধা দিতে রিটার্ন দাখিলের সময় বাড়ানো হতে পারে। আর অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করায় করদাতাদের প্রস্তুতিরও সময় দিতে হয়। সে জন্য সময় বাড়ানো হতে পারে।


রিটার্ন জমার সময় বাড়বে কী না, রোববার (২১ ডিসেম্বর) এমন প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, সময় বাড়ানোর ব্যাপারটা এখনই বলা যাবে না। এটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত, যেহেতু প্রথমবারের মতো আমরা অনলাইনটাকে বাধ্যতামূলক করেছি। আমি এখনই কিছু বলতে পারছি না। 


চলতি (২০২৫-২৬) অর্থবছরে এখন পর্যন্ত ২৬ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছেন। গত আগস্টে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করে এনবিআর।


এসি/আপ্র/২২/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

সরবরাহ সংকটে কাঁচামরিচের দাম প্রায় ৩০০ টাকা
২৮ জুলাই ২০২৬

সরবরাহ সংকটে কাঁচামরিচের দাম প্রায় ৩০০ টাকা

সরবরাহ কমে যাওয়ায় বগুড়ার কাঁচামরিচের বাজারে আবারো ঊর্ধ্বমুখী দাম দেখা দিয়েছে। মাত্র এক দিনের ব্যবধান...

৫ বছরে খাদ্য মজুত সক্ষমতা হবে ৩৪ লাখ টন
২৮ জুলাই ২০২৬

৫ বছরে খাদ্য মজুত সক্ষমতা হবে ৩৪ লাখ টন

দেশে সরকারি খাদ্যশস্যের মজুত নিরাপদ সীমার অনেক ওপরে রয়েছে। একই সঙ্গে আগামী পাঁচ বছরের মধ্যে সরকারি খ...

ঘরে বসেই অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার উপায়
২৬ জুলাই ২০২৬

ঘরে বসেই অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার উপায়

নতুন করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগের বছরের মতো এবারও...

টানা বৃষ্টিতে ৩২০ টাকায় কাঁচামরিচ, ঝালে পুড়ছে ক্রেতা
২৫ জুলাই ২০২৬

টানা বৃষ্টিতে ৩২০ টাকায় কাঁচামরিচ, ঝালে পুড়ছে ক্রেতা

টানা বৃষ্টিতে সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীর বাজারে কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। মাত্র এক সপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই