গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভারত থেকে পাইপলাইনে এলো আরো পাঁচ হাজার টন ডিজেল

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৯ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ০১:১২ এএম ২০২৬
ভারত থেকে পাইপলাইনে এলো আরো পাঁচ হাজার টন ডিজেল
ছবি

ছবি সংগৃহীত

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে দেশে আরো পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল এসে পৌঁছেছে। দিনাজপুরের পার্বতীপুর রেলহেড তেল ডিপোতে এই জ্বালানি সরবরাহ করা হয়েছে, যা দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

জানা গেছে, ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড  থেকে পাম্পিংয়ের মাধ্যমে পাঠানো এ চালানটি শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় পার্বতীপুরে অবস্থিত ফ্রেন্ডশিপ পাইপলাইনের রিসিপ্ট টার্মিনালে পৌঁছায়। বিষয়টি রোববার (১৯ এপ্রিল) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলহেড তেল ডিপোর মেঘনা পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেড-এর ব্যবস্থাপক কাজী মোহাম্মদ রবিউল আলম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি এপ্রিল মাসে মোট চারটি চালানের মাধ্যমে ভারত থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিজেল আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১১ এপ্রিল প্রথম চালানে ৮ হাজার মেট্রিক টন এবং সর্বশেষ চালানে ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে। এর আগে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত চারটি চালানে মোট ২২ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে দেশে আনা হয়েছে।

প্রকল্পের আওতায় এই জ্বালানি সরাসরি পার্বতীপুরে পৌঁছানোর পর সেখান থেকে পদ্মা, মেঘনা ও যমুনা পেট্রোলিয়াম কোম্পানির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।

এসি/আপ্র/১৯/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিশ্ববাজারে আবারো বাড়লো জ্বালানি তেলের দাম
১০ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে আবারো বাড়লো জ্বালানি তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত আরো তীব্র হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে।...

দরপত্র ছাড়া আরো ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার
০৯ সেপ্টেম্বর ২০২৬

দরপত্র ছাড়া আরো ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার

পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমদানি করা গ্যাসের সরবরাহ ও মজুদ কমে যাওয়ায় দরপত্র ছাড়াই...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত
০৯ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবার বাংলাদেশের ইলিশ চেয়ে আবেদন জানিয়েছেন ভারতের ব্যবসায়ীরা। ইলিশ পাঠানোর অ...

পাঁচ মাসে রেকর্ড বিদেশি ঋণ পরিশোধ সরকারের
০৮ সেপ্টেম্বর ২০২৬

পাঁচ মাসে রেকর্ড বিদেশি ঋণ পরিশোধ সরকারের

দায়িত্ব নেওয়ার পাঁচ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার। চলতি বছরের মার্চ থেকে জুলাই পর্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে