গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এস আলমের হাতে ব্যাংকের মালিকানা ফেরাতে মতিঝিলে বিক্ষোভ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৭ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ২১:৩৪ এএম ২০২৬
এস আলমের হাতে ব্যাংকের মালিকানা ফেরাতে মতিঝিলে বিক্ষোভ
ছবি

ছবি সংগৃহীত

ইসলামী ব্যাংকসহ পাঁচটি ব্যাংকের মালিকানা এস আলম গ্রুপের হাতে ফিরিয়ে দেওয়ার দাবিতে রাজধানীর মতিঝিলে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরিচ্যুত কয়েক হাজার কর্মকর্তা। একই সঙ্গে বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল ও পুনর্বহালের দাবিও জানিয়েছেন তারা।

রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে মতিঝিলের দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু হয়। এতে চট্টগ্রামের পটিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সাবেক কর্মকর্তারা অংশ নেন।

বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন কর্মরত থাকার পর রাজনৈতিক পটপরিবর্তনের সময় তাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। দ্রুত পুনর্বহাল এবং মালিকানা পুনর্বিন্যাসের মাধ্যমে আগের অবস্থায় ফেরার দাবি জানান তারা।

আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—চাকরিচ্যুতদের পুনর্বহাল, এস আলম গ্রুপের হাতে ব্যাংকগুলোর মালিকানা ফিরিয়ে দেওয়া এবং বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করা।

আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, তারা গত দুদিন ধরে ঢাকায় অবস্থান নিয়ে এ কর্মসূচির প্রস্তুতি নেন। দেশের বিভিন্ন স্থান থেকে মাইক্রোবাসে করে আরও অংশগ্রহণকারী ঢাকায় পৌঁছান।

অন্যদিকে একটি গ্রাহক ফোরামের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ২০১৭ সালে রাষ্ট্রীয় প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। সে সময় বৈধ মালিক ও বিদেশি শেয়ারহোল্ডারদের সরিয়ে দেওয়া হয় বলেও দাবি তাদের।

এছাড়া ওই সময় থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত নিয়মবহির্ভূতভাবে বিপুলসংখ্যক নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এ প্রেক্ষাপটে গত সেপ্টেম্বরে একটি মূল্যায়ন পরীক্ষা নেওয়া হলেও অধিকাংশ কর্মকর্তা এতে অংশ নেননি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এসি/আপ্র/১৯/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিশ্ববাজারে আবারো বাড়লো জ্বালানি তেলের দাম
১০ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে আবারো বাড়লো জ্বালানি তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত আরো তীব্র হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে।...

দরপত্র ছাড়া আরো ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার
০৯ সেপ্টেম্বর ২০২৬

দরপত্র ছাড়া আরো ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার

পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমদানি করা গ্যাসের সরবরাহ ও মজুদ কমে যাওয়ায় দরপত্র ছাড়াই...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত
০৯ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবার বাংলাদেশের ইলিশ চেয়ে আবেদন জানিয়েছেন ভারতের ব্যবসায়ীরা। ইলিশ পাঠানোর অ...

পাঁচ মাসে রেকর্ড বিদেশি ঋণ পরিশোধ সরকারের
০৮ সেপ্টেম্বর ২০২৬

পাঁচ মাসে রেকর্ড বিদেশি ঋণ পরিশোধ সরকারের

দায়িত্ব নেওয়ার পাঁচ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার। চলতি বছরের মার্চ থেকে জুলাই পর্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 5 ঘন্টা আগে