গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

তিন সিটি করপোরেশনের রাস্তা-ড্রেন উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি টাকা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫১ পিএম, ০৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:১৩ এএম ২০২৬
তিন সিটি করপোরেশনের রাস্তা-ড্রেন উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি টাকা
ছবি

বুধবার সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমানছবি- প্রধামন্ত্রীর প্রেস উইংয়ের সৌজন্যে

ঢাকা দক্ষিণ, রংপুর ও গাজীপুর সিটি করপোরেশনের সড়ক, ড্রেনেজ ও নগর অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভা শেষে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি।

অনুমোদিত প্রকল্পের আওতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন পাঁচটি অঞ্চলের ১৮টি ওয়ার্ডে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। প্রকল্প শুরুর দুই বছরের মধ্যে সমন্বিত পয়োনিষ্কাশন পরিকল্পনা যুক্ত করা হবে। রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসন করা হবে। আর গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনে সড়ক নির্মাণ ও উন্নয়নের পাশাপাশি নর্দমা ও ফুটপাত নির্মাণ করা হবে।

এক প্রশ্নের জবাবে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী প্রস্তুতির সঙ্গে এসব প্রকল্পের কোনো সম্পর্ক নেই। অনেক আগে থেকেই প্রকল্পগুলোর প্রস্তুতি চলছে। ভবিষ্যতে সিটি করপোরেশনের উন্নয়নে আরো প্রকল্প আসবে।

একনেক সভায় প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনার কথা তুলে ধরে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ঢাকা দক্ষিণের প্রকল্পে পয়োনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া যেকোনো রাস্তা বা অবকাঠামো প্রকল্পে তিন বছরের মধ্যে সমস্যা দেখা দিলে ঠিকাদারকে তা মেরামত করে দিতে হবে-এমন বাধ্যবাধকতা যুক্ত করার নির্দেশনাও দিয়েছেন তিনি।

এদিকে একনেক সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি টাকা, প্রকল্প ঋণ ৪ হাজার ৮৫ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২০ কোটি টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রামপাল ৪৪২ মেগাওয়াট পিক সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টি, সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধন।

এ ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের জন্য ৩৫টি বাণিজ্যিক ও আটটি সহায়ক জলযান সংগ্রহ এবং দুটি নতুন স্লিপওয়ে নির্মাণ, রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৩০টি মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ, ফ্রান্সের প্যারিসে কেনা চ্যান্সারি ভবন সংস্কার ও আধুনিকায়ন, ভজনপুর-আটোয়ারী-ময়দানগুড়ি-আমতলী-মির্জাগঞ্জ-পঞ্চগড় সড়কের ১৫তম কিলোমিটারে দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ এবং খানাটি-রিয়ামারি-মদক-লিকরি সড়ক নির্মাণ প্রকল্পও রয়েছে।

রামপাল ৪৪২ মেগাওয়াট পিক সৌর বিদ্যুৎকেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের খরচ প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রথমে প্রতি ইউনিটের খরচ ছয় টাকা ধরা হয়েছিল। পরে চার ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ যুক্ত করায় তা বেড়ে নয় টাকা হয়েছে। এখন প্রধানমন্ত্রী ব্যাটারি ব্যাকআপ আট ঘণ্টা করার নির্দেশনা দিয়েছেন। ফলে প্রকল্পের ব্যয় আরো বাড়তে পারে।

এ ছাড়া ৫০ কোটি টাকার কম ব্যয়ের একটি প্রকল্প পরিকল্পনামন্ত্রী ইতিমধ্যে অনুমোদন করেছেন। বিষয়টি একনেক সভাকে অবহিত করা হয়েছে।

সানা/কেএমএএ/আপ্র/৭/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

জ্বালানি তেলের ধাক্কায় মূল্যস্ফীতি ফের ঊর্ধ্বমুখী
০৭ অক্টোবর ২০২৬

জ্বালানি তেলের ধাক্কায় মূল্যস্ফীতি ফের ঊর্ধ্বমুখী

জ্বালানি তেলের দাম বাড়ানোর ধাক্কায় সেপ্টেম্বরে দেশে মূল্যস্ফীতি আবারো ঊর্ধ্বমুখী হয়েছে। চলতি ২০২৬-২৭...

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
০৭ অক্টোবর ২০২৬

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ের ১৩টি প্রকল...

দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে বিপণিবিতান
০৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে বিপণিবিতান

দুর্গাপূজার বেচাকেনা বাড়াতে দোকানপাট, বিপণিবিতান ও শপিং মল রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা র...

বিশিষ্ট ব্যবসায়ী গাজীউল হক মারা গেছেন
০৫ অক্টোবর ২০২৬

বিশিষ্ট ব্যবসায়ী গাজীউল হক মারা গেছেন

এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী এম গাজীউল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই